চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অহিন্দু মন্ত্রীকে নিয়ে মন্দিরে গিয়ে বিতর্কে নীতীশ

নিজস্ব সংবাদদাতা, পটনা : মন্দিরে অহিন্দু মন্ত্রীকে নিয়ে গিয়ে বিতর্কে জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ সোমবার মুখ্যমন্ত্রী গয়ায় বিষ্ণুপদ মন্দিরে (Vishnupad temple) যান৷ সেখানে তিনি গর্ভগৃহে ঢোকেন এবং দেবাদিদেব মহাদেবের পুজো করেন৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী মহম্মদ ইসরাইল মনসুরি ৷ এদিকে মন্দিরের দরজায় পরিষ্কার লেখা আছে ‘অহিন্দুদের প্রবেশ নিষেধ’৷ মন্দির কর্তৃপক্ষ নীতীশ কুমারের কাছ থেকে ক্ষমা প্রার্থনার দাবি করেছেন এবং এর বিরুদ্ধে পদক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

এই ঘটনায় স্বভাবতই মাঠে নেমেছে গেরুয়া শিবির৷ নীতিশ কুমার যখন শিবের মাথায় দুধ ঢেলে পুজো করছেন, সেই সময় তাঁর পিছনেই দাঁড়িয়ে রয়েছেন মহম্মদ ইসরাইল মনসুরি৷ এই ভিডিয়োয় সামনে এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রবল সমালোচনা চলছে ৷ বিষ্ণুপদ মন্দিরের সম্পাদক গজাধর লাল পাঠক বলেন, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্ত্রী মনসুরিকে নিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকেছেন ৷ এটা আইন বিরোধী ৷ পরিষ্কার করে লেখা আছে অহিন্দুদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ৷” তিনি কোটি কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত হেনেছেন ৷ সবার কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত বলে জানান গজাধর লাল ৷

সদ্য সদ্য বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ। তাই বিজেপি শিবির এই সুযোগ হাতছাড়া করেনি৷ মধুবনীর বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বলেন, “মনসুরির এখনই ইস্তফা দেওয়া উচিত ৷ তিনি পবিত্র মন্দিরের নিয়ম লঙ্ঘন করেছেন ৷ মন্দিরে অন্য সম্প্রদায়ের লোককে নিয়ে ঢুকে নীতীশ কুমার পাপ করেছেন ৷” এদিকে যাঁকে নিয়ে এই বিতর্ক সেই মহম্মদ ইসরাইল মনসুরি বলেন, “এটা কাকতালীয় যে আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিষ্ণুপদ মন্দিরের গর্ভগৃহে ঢুকেছিলাম৷ অন্য কোনও উদ্দেশ্য ছিল না।”

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ