আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম ওভারে চার উইকেট, টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড শাহিন আফ্রিদির

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: টি টোয়েন্টি ক্রিকেটে নয়া রেকর্ড গড়লেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। শুক্রবার ইংল্যান্ডের দ্য ব্লাস্ট টি টোয়েন্টি প্রতিযোগিতায় প্রথম ওভারেই প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন তিনি। কোনও স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচে প্রথম ওভারে কোনও বোলারই চার উইকেট পাননি।

দ্য ব্লাস্ট টি টোয়েন্টি প্রতিযোগিতায় গতকাল শুক্রবার টেন্ট ব্রিজে মুখোমুখি হয়েছিল বার্মিহাংম বিয়ার্স ও নটিংহামশায়ার। প্রথমে ব্যাট করতে নেমে ১৬৮ রান তুলেছিল শাহিনের দল নটিংহামশায়ার। জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে মাঠে নেমেছিল বার্মিহাংম বিয়ার্স। প্রথম ওভারেই বল করতে এসেছিলেন পাকিস্তানের বাঁ হাতি তরুণ পেসার। প্রথম বল ছিল ওয়াইড। উইকেটকিপারের নাগাল পেরিয়ে চলে যায় সীমানার বাইরে। ফলে পাঁচ রান হয়। দ্বিতীয় বলে দুর্দান্ত ইয়র্কারে বোকা বানান অ্যালেক্স ডিভিয়েসকে। ওই বল সামলাতে না পেরে উপুড় হয়ে পড়ে যান বার্মিহাংম অধিনায়ক। এলবিডব্লিউ দিতে দেরি করেননি আম্পায়ার।

পরের বলে সাজঘরে ফেরেন ক্রিস্টিয়ান বেঞ্জামিন। ফুল টস বল বুঝতে না পেরে ক্লিন বোল্ড হয়ে যান ডান হাতি ব্যাটার। তিন নম্বর বল কোনও ক্রমে খেলে শাহিনের হ্যাটট্রিক রুখে দেন ড্যান মোজলে। কিন্তু পরের বলে বাঁচতে পারেননি। ড্রাইভ করতে গিয়ে ওলি স্টোনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। শেষ বলে এড বার্নার্ডকে ফিরিয়ে রেকর্ড গড়েন শাহিন। ম্যাচে চার ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি। যদিও পাক বাঁ হাতি পেসারের দুরন্ত বোলিং সত্বেও ম্যাচে জয় পায়নি নটিংহামশায়ার।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ