চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করণের ছবিতে এবার রোহিত সেন

নিজস্ব প্রতিনিধিঃ টলিউড থেকে বলিউড সর্বত্র এখন তাঁর বিচরণ। ছোটপর্দা হোক বা বড়পর্দা তাঁর অভিনয় দক্ষতা আলাদা করে বলার কিছুই নেই। তিনি টোটা রায়চৌধুরী। সম্প্রতি বলিউডে কাজ শুরু করলেন তিনি। করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে টোটাকে। কোনওদিনই পর্দায় বড় বা গুরুত্বপূর্ণ চরিত্র বা ছোট চরিত্রের বাছবিচার করেননি টোটা। নিজের কাজের প্রচারও তাঁকে সেভাবে করতে দেখা যায়না। সম্প্রতি প্রকাশ্যে এলো এই ছবির মেকিংয়ের কিছু দৃশ্য। যদিও ছবি সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ টোটা। ছবিতে তাকে দেখা যাচ্ছে পাজামা, পাঞ্জাবি ও পসমিনা চাদর গায়ে। এই ছবিতে এক্কেবারে অন্যভাবে নাকি দর্শকরা আবিস্কার করবেন টোটাকে এমন্টাই আপাতত জানা গিয়েছে। তবে এর আগেও তাঁকে যে ভিন্নভাবে দর্শক পেয়েছেন তা বলাই বাহুল্য। 

অভিনয় জীবনের শুরুতে অনেকেই ভাবতেন তিনি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর পুত্র। কিন্তু পরে সেই ভুল নিজেই ভাঙিয়েছেন  টোটা। এর বহু বছর আগে ঋতুপর্ণ ঘোষের ছবিতে তাঁকে বিহারি চরিত্রে দর্শক দেখে মুগ্ধ হয়েছিলেন। টোটাকে সেই সময়েও অন্যভাবে অন্য রকম চরিত্রে আবিস্কার করেছিলেন তাঁর ফ্যানেরা। এখন আবার ছোটপর্দার রোহিত সেন তিনি। আর তাঁর বলিউড সফর যে অন্যমাত্রা যোগ করবে তাঁর অভিনয় জীবনে একথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই তাঁর এই ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ। 

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ