চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনের আগেই সাপের ছোবল খেলেন সলমন!

নিজস্ব প্রতিনিধি: সাপের ছোবলে কাবু বলিউডের ভাইজান। গত শনিবার রাতে নিজের বাগানবাড়িতে গিয়েছিলেন সলমন খান। তখনই তাঁকে সাপে কামড়ায় বলে সূত্র মারফত জানা গিয়েছে। আগামী ২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন। সেই কারণেই পানভেলের বাগান বাড়িতে গিয়েছিলেন সলমন। সেখানেই বন্ধু-বান্ধবী ও আত্মীয়দের সঙ্গে জন্মদিন পালন করবেন সলমন। কিন্তু তার আগেই বিপত্তি। পানভেলের বাগানবাড়িতেই সাপের ছোবল খান বলিউডের ভাইজান। তারপরেই তাঁকে দ্রুত নবী মুম্বইয়ের কামোথ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাত ৩ টের সময় ভর্তি হন সলমন। যদিও রবিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পান সলমন খান। জানা গিয়েছে, সাপটি বিষধর ছিল না। তাই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সল্লুকে। তবে শারীরিক দুর্বলতা রয়েছে, আর সেই কারণেই জন্মদিনের অনুষ্ঠান পালন করবেন না সলমন।

সূত্রের খবর, সলমন আপাতত সুস্থ রয়েছেন। পানভেলের বাগান বাড়িতেই বিশ্রাম করছেন। সলমনের বাগান বাড়িতে বিশাল জঙ্গল রয়েছে। এছাড়াও একাধিক পশু ও পাখি রয়েছে। বিভিন্ন গাছ রয়েছে। মূলত বাগান বাড়ির উঠোনেই ঘটনাটি ঘটেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে নিজের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছিলেন সলমন খান। তখনই চেয়ারে বসে থাকার সময় কেঁপে ওঠেন সলমন, দেখা যায় তাঁর হাতে ছোবল দিয়েছে সাপ। আর সেটা দেখেই আতঙ্কে কাঁপতে থাকেন সলমনের বন্ধুরা। দ্রুত হাসপাতালে নিয়ে চলে যান বলিউডের ভাইজানকে।

ভোর রাতে হাসপাতালে ভর্তি করা হয় সলমনকে। ছয়-সাত ঘন্টা চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আপাতত সুস্থ রয়েছেন সলমন, জানা গিয়েছে সূত্র মারফত। সলমন আগেই, বাগান বাড়ির রক্ষীদের সাবধান করেছিলেন সাপ নিয়ে। একাধিক বার সাপ তাঁর বাগান বাড়িতে দেখা গিয়েছে। তবে এবার সেই সাপের ছোবলেই কাহিল বলিউডের ভাইজান।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ