চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাবালিকা বোনের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন, গ্রেফতার দাদা

নিজস্ব প্রতিনিধি: ফের ধর্ষণের ঘটনা ঘটল। কর্ণাটকের কোপ্পালে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাবালিকা বোনের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠেছে। শারীরিক সম্পর্কের কারণে নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসে ৩০ অক্টোবর। ওই নাবালিকা জেলা সরকারি হাসপাতালে একটি সন্তানের জন্ম দেয়। প্রচণ্ড পিঠে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল। নাবালিকা জানতই না যে সে গর্ভবতী। সেই রাতেই এক সন্তানের জন্ম দেন।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেওয়া এক জবানবন্দিতে নাবালিকা জানিয়েছে, যে তার দাদা গত ফেব্রুয়ারি মাসে জোর করে বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে গিয়ে ওই যুবক বোনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে  তাকে বিয়ে করবে, স্বামীর মতোই যত্ন নেব।

নাবালিকা আরও জানায়, সে যখন এই শারীরিক সম্পর্ক স্থাপনের কথা বাড়িতে জানানোর কথা বলে তখন দাদা তাকে ব্ল্যাকমেইল করে, এমনকি খুনের হুমকিও দেয়। নির্যাতিতার বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের স্ত্রীর সন্তান ছেলে, দ্বিতীয় পক্ষের স্ত্রীর মেয়ে। ছেলে-মেয়ে’কে নিয়ে বাবা থাকতেন। নাবালিকার বক্তব্যের ভিত্তিতে, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর 64(2)(m) ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSO) আইনের প্রাসঙ্গিক ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রতিবেদন (FIR) দায়ের করেছে।

হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বয়স ২১ বছর। তাকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ