চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনে মৃত পড়ুয়ার দেহ আনার জায়গা নেই! মত বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাটেল গ্রাউন্ড ইউক্রেনে দিন কয়েক আগেই মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর বাকিদের মতোই ইউক্রেনে গিয়েছিলেন পড়াশোনা করতে। তার পরিণতিই যে এত ভয়ংকর হতে পারে, এখনও ভাবতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। এক সপ্তাহ আগেই যে ছেলের সঙ্গে প্রাণ খুলে গল্প করেছিলেন তাঁর বাবা মা সেই এখন নিথর অবস্থায় পড়ে রয়েছে ইউক্রেনের কোনও হাসপাতালের লাশকাটা ঘরে। ছেলেকে শেষ দেখা দেখতে পাবে কিনা সেটাও এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই নতুন করে দানা বাঁধল বিতর্ক। অরবিন্দ বেল্লাদ নামের এক বিজেপি বিধায়কের দাবি, ইউক্রেনে যে সমস্ত ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছেন তাঁদের দেহ ফিরিয়ে আসতে অনেক জায়গা লাগবে। তাঁদের শবদেহর কফিন রাখতে বিমানে যে জায়গা লাগবে সেই জায়গায় আরও ৮ থেকে ১০ জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরে আসতে পারবেন।   

কর্ণাটকের হুবলি-ধারওয়াদ কেন্দ্রের প্রতিনিধিত্বকারী বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাদ সম্প্রতি নবীনের দেহ দেশে ফিরিয়ে নিয়ে আসা নিয়ে মুখ খুলেছেন। কারণ ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে শীঘ্রই নবীনের দেহ ভারতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। ছেলেকে শেষবারের মতো কাছে পাওয়ার জন্য তাই বুকে পাথর বেঁধে অপেক্ষা করছেন নবীনের পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গেই বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাদকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জানতে চাওয়া হয় ঠিক কখন ভারতে এসে পৌঁছচ্ছে তাঁর মরদেহ। তাঁর উত্তরেই অরবিন্দ এই বেফাঁস মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে অরবিন্দ জানান, ‘ভারত সরকার ইউক্রেন থেকে সকলকে উদ্ধার করার সর্বাধিক চেষ্টা চালাচ্ছে। যে যেমন পরিস্থিতিতেই থাকুক না কেন তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। ইউক্রেনে এই মুহূর্তে পরিস্থিতি এতটাই ভয়ংকর যে যারা জীবিত রয়েছেন তাঁদেরই দেশে ফিরিয়ে নিয়ে আসা রীতিমতো কষ্টকর একটি অভিযান। এই অবস্থায় একটি মৃতদেহকে ফিরিয়ে নিয়ে আসা আরও কষ্টকর। কারণ একটি মৃতদেহের কফিন রাখতে বিমানে যে পরিমাণ জায়গা লাগবে সেই জায়গায় অন্তত ৮ থেকে ১০ জন বসে চলে আসতে পারবে। কিন্তু তারপরেও নবীনের মৃতদেহকে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।’ উল্লেখ্য, এর আগেই বুধবার নবীনের বাবা সংবাদমাধ্যমকে জানান যে, আগামী দুদিনের মধ্যেই সরকার যে কোনও প্রকারে নবীনের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেবে।   

 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ