চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্পর্কের ছেদ সিদ্ধার্থ-কিয়ারার, পথ আলাদা হল ‘শেরশাহ’ জুটির

নিজস্ব প্রতিনিধি: সক্কাল সক্কাল মন খারাপ নেটিজেনদের, প্রকাশ্যে এল বলিউডের আরেক জুটির ভাঙনের খবর। এবার সম্পর্কের ছেদ ঘটল ‘শেরশাহ’ খ্যাত নায়ক-নায়িকার। খবর বলছে, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডভানি আর একসঙ্গে নেই। বলিউডের অন্যতম পছন্দের জুটি ছিলেন তাঁরা। জুটির ঘনিষ্ঠসূত্রে খবর, সম্প্রতি ভালোবাসার সম্পর্কে ইতি টেনেছেন দুজনে।

গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ ছবি থেকেই সিদ্ধার্থ-কিয়ারার প্রেমে পড়েন, ছবি এবং ছবির বাইরেও তাঁদের মাখোমাখো কেমিস্ট্রিতে চোখ ধাঁধিয়েছে নেটিজেনদের। যদিও প্রকাশ্যে কোনোদিনও নিজেদের সম্পর্কের শিলমোহর দেননি সিদ্ধার্থ-কিয়ারা দুজনেই। একেবারেই খোলামেলা ছিল এই জুটির সম্পর্ক, একসঙ্গে লাঞ্চ ডেট থেকে মলদ্বীপ ভ্রমণ সবটাই নেটিজেনদের নজরে এসেছিল। তবে অনেকদিন হল, সিদ্ধার্থ-কিয়ারা আর জুটিতে নজরে আসছে না কারুর। এর কারণ খুঁজতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এই সত্যিটা।

এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুজনের এক পরিচিত জানিয়েছেন, সিদ্ধার্থ-কিয়ারা আর একসঙ্গে নেই। পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎও বন্ধ, অনেকদিন। তবে কেন সম্পর্ক ভাঙল সিদ্ধার্থ-কিয়ারার? এর জবাব হয়তো তাঁদের কাছেই কাছে।

তবে প্রকাশ্যে কোনোদিনও নিজেদের সম্পর্কের কথা জানাননি সিদ্ধার্থ-কিয়ারা, সুতরাং তাঁদের সম্পর্ক ভাঙনের পেছনে কারণ কি, সেটাও হয়তো প্রকাশ করবেন না কেউই। তবে সিদ্ধার্থ-কিয়ারার বন্ডিং নজরকাড়া ছিল তাঁদের সম্পর্ক কোনোদিন ভাঙতে পারে এই চিন্তাও কারুর মধ্যে আসনি কোনদিন। এমনকি মাস কয়েক আগে সিদ্ধার্থ তাঁর বাবা-মা’র সঙ্গেও কিয়ারার পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন সবটাই ওলটপালট!

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ