চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আদৌ ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবিটি তৈরি হবে তো! প্রশ্ন সমালোচকদের

নিজস্ব প্রতিনিধি: সলমন খানের আসন্ন ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’ (Kabhi Eid Kabhi Diwali) ছবিটির স্টার কাস্ট পরিবর্তনের সর্বশেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। প্রথমে, ছবিটি থেকে শ্রেয়াস তালপাড়ে এবং আরশাদ ওয়ার্সিকে পরিবর্তন করা হল, সেই জায়গায় এই ছবিতে জায়গা পেল সালমানের ভগ্নীপতি আয়ুশ শর্মা এবং অভিনেতা জহির ইকবাল। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, এই ছবি ছেড়েছে আরও দুই অভিনেতা। অন্যদিকে এই ছবির সহ-প্রযোজক সালমান খান, এই বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। এমনকী এই ছবির পরিচালক ফরহাদ সামজির সঙ্গেও আয়ুষের কিছু সৃজনশীল মত পার্থক্য ছিল, সেই কারণেই সালমান খানই আয়ুষকে পরামর্শ দিয়েছিলেন যে বিষয়গুলি সমাধান না করলে এই ছবি ছেড়ে চলে যেতে হবে।

এদিকে এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল। এই ছবির নায়ক-নায়িকা হলেন সালমান খান এবং পূজা হেগড়ে। এই মুহূর্তে খবর পাওয়া অনুযায়ী, এই ছবির দুই নায়িকা মহিলা পূজা হেগড়ে এবং শেহনাজ গিল এখনও তাঁদের মন পরিবর্তন করেননি। একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, “শেহনাজ গিল এই চলচ্চিত্রের মাধ্যমে তাঁর বলিউডে অভিষেকের জন্য প্রস্তুত, তিনি এই ছবিটি করার বিষয়ে তাঁর চিন্তাভাবনা পুনর্বিবেচনা করছেন। তবে তিনি খুব খুশি নন যে ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছে। এদিকে অনেকেই সমালোচক ভাবছেন যে, এই ছবি নিয়ে এটি মতবিরোধ, আদৌ এই ছবিটি তৈরি হবে তো”।

তবে সূত্রের খবর, “শেহনাজ গিল তাঁর পরামর্শদাতা সালমান খানের উপর পূর্ণ বিশ্বাস রাখেন এবং তিনি তাঁকে ধৈর্য্য ধরতে আশ্বস্ত করেছেন, কারণ তাঁর ধারনা সবকিছু ঠিক হয়ে যাবে। তবে শেহনাজ তাঁর বলিউডে অভিষেকের জন্য খুব উত্তেজিত। তিনি তাঁর তরফ থেকে ১০০ শতাংশের বেশি দেওয়ার চেষ্টা করছেন। এমনকী ইতিমধ্যেই, তিনি তাঁর উচ্চারণ এবং সাবলীলভাবে হিন্দি বলা নিয়ে অনুশীলন শুরু করেছেন।”

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ