বিরোধী নেতা-কর্মীদের আগুনে পুড়িয়ে মারার নিদান শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাবা শেখ মুজিবুর রহমানের মতোই স্বৈরাচারের রাস্তায় হাঁটছেন কন্যা শেখ হাসিনা। শুক্রবার নাম না করে বিএনপি-সহ সরকার বিরোধী আন্দোলনে সামিল বিরোধী নেতা-কর্মীদের আগুনে পুড়িয়ে মারার নিদান দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর ওই নিদান ঘিরে সমালোচনার পাশাপাশি নিন্দার ঝড় উঠেছে। কোনও প্রশাসনিক প্রধান দেশের কোনও নাগরিককে আগুনে পুড়িয়ে হত্যা করার কথা বলতে পারেন কিনা, সেই প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা।

গত কয়েকদিন ধরেই সরকার বিরোধী আন্দোলনে উত্তাল রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জেলা। ‘ভোট চুরির’ সাহায্যে গত ১৪ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ইস্তফার দাবিতে বিরোধীদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। প্রতিবাদ আন্দোলনের সময়ে একাধিক জায়গায় ফাঁকা বাসে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে ওই অগ্নিসন্ত্রাস নিয়ে প্রথমবার মুখ খুলেই বেফাঁস মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ অবরোধ আর অগ্নিসন্ত্রাস করে আর কেউ যেন পার না পায়। যদি আগুন দেওয়ার সময় কেউ হাতেনাতে ধরা পড়ে তাহলে সাথে সাথে ওই আগুনেই তাকে ফেলতে হবে, হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে, সেই হাতই পোড়াতে হবে। তাহলে এরা সোজা হবে, নাহলে সোজা হবে না। কারণ, যে যেমন তার সঙ্গে তেমনই করতে হবে।’ একই সঙ্গে অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকায়-এলাকায় প্রতিরোধ গড়ে তোলারও ডাক দিয়েছেন মুজিব কন্যা। তাঁর কথায়, ‘অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের খুঁজে বের করে ধরিয়ে দিতে হবে। ’  

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির