আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্কুলে ঢুকে পরীক্ষার্থীকে কুপিয়ে খুন

আন্তর্জাতিক ডেস্ক:  আরও এক নৃশংস ঘটনার সাক্ষী রইল বাংদেশ।

স্কুলে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে সকলের সামনে কুপিয়ে খুন করল সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে, সওয়া ১২টা নাগাদ। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতের নাম তন্ময় হাসান তপু (১৬)। নারকীয় ঘটনাটি ঘটে চুয়াডাঙার আল হেলাল ইসলামি অ্যাকাডেমিতে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে।

চুয়াডাঙা সদর থানার ওসি মহম্মদ মহসীন জানিয়েছেন, আল হেলাল ইসলামি অ্যাকাডেমিতে তখন পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ চলছিল। দুপুর সাড়ে ১২টা নাগাদ স্কুল চত্বরে ঢুকে পড়ে সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। প্রকাশ্যে তাকে ধারাল অস্ত্র দিয় কোপায়। আশঙ্কাজনক অবস্থায় তপুকে চুয়াডাঙা টাউন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিল আরসালান জানিয়েছেন, ‘ছাত্রের শরীরে ক্ষত ছিল গভীর। হাসপাতালে নিয়ে আসার আগেই অত্যধিক রক্তক্ষরণ হয়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তরুণকে বাঁচানো যায়নি।’

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। চুয়াডাঙা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তা মহম্মদ মহসিন জানিয়েছেন, প্রাথমিক তদন্ত বেশ কয়েকটি নাম উঠে এসেছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আশা করা যায় দ্রুত তারা ধরা পড়বে। পরীক্ষাকেন্দ্রের পাশে থাকা নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ