চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়ানক! তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকের নীচে পিষে মারার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চারিদিকে এখন পেট্রল-ডিজেল, গ্যাসের আকাল। কিনতে গেলে দিতে হচ্ছে লম্বা লাইন। তাও লাইন দিয়েও অনেক সময় মিলছে না জ্বালানি। এবার পেট্রল পাম্পে তেল কিনতে গিয়ে তেল না পেয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন এক ব্যক্তি । তেল না পেয়ে প্রথমে শুরু হয় তর্কবিতর্ক। তারপরেই পেট্রল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এক ব্যক্তির বিরুদ্ধে। আহত হয়েছেন পাম্পের আরও এক কর্মী। এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছেন উপস্থিত সকলে। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে চাঞ্চল্য। 

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নড়াইলে। শনিবার রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে ভয়ানক এই ঘটনা ঘটে বলে জানান নড়াইল থানার ওসি মো. ওলি মিয়া। মৃত ব্যক্তির নাম নাহিদ সর্দার (৩৩)। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা। ঘটনা নিয়ে পেট্রল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদদীন বলেন, “সুজাত নামের এক ট্রাকচালক পাম্পে তেল নিতে আসে কিন্তু তেল না থাকায় তাকে আমরা দিতে পারিনি। এ নিয়ে নাহিদ ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ট্রাকচালক রেগে গিয়ে বলে ‘তোদের পাম্পে তেল আছে, তুই দিচ্ছিস না; তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব’।” তাঁরপরেই এই ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: ‘রাজা চাই না’, যুদ্ধনীতির বদল চেয়ে আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে শুরু প্রবল বিক্ষোভ

ঘটনা প্রসঙ্গে পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, “নাহিদ ভাইকে ট্রাকচাপার হুমকি দিয়ে চালক পাম্পেই ছিল। রাত আনুমানিক সোয়া ২টা দিকে নাহিদ ভাই পাম্পের কাজ সেরে তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। এ সময় সুজাতও ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়। এটা নিয়ে আমাদের সন্দেহ হলে আমি আর ক্যাশিয়ার জসিমউদ্দীন ভাই মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে যাই, গিয়ে দেখি নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাকটি নিয়ে চলে যাচ্ছে চালক।” নাহিদ ঘটনাস্থলেই নিহত হয় এবং জিহাদুল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ