Loading live market data...
Loading active stocks...
Connecting...

সপ্তাহান্তে বাড়িতেই বানান খাসির মাংসের আখনি পোলাও

Share:

নিজস্ব প্রতিনিধি:  সারা সপ্তাহ লাঞ্চ বা ডিনারে বিভিন্ন রকম সবজির পদ বা রকমারি ফাস্ট ফুড খেলেও রবিবারে (Sunday) বাঙালির পাতে খাসির মাংস চাইই চাই। সপ্তাহান্তে তাই পাড়ার মোড়ে সকাল থেকেই দেখা যায় লম্বা লাইন। কিন্তু প্রতি সপ্তাহে একই মটন কষা ভাতও এক সময়ে একঘেয়ে হয়ে ওঠে। সেক্ষেত্রে স্বাদ বদলানো জরুরী হয়ে পড়ে। কিন্তু ভিন্ন স্বাদের কি করবেন ভেবে পাচ্ছেন না। তাহলে এই সপ্তাহান্তে বানিয়ে নিন খাসির মাংসের সুস্বাদু আখনি পোলাও (Akhni polao)।

উপকরণঃ

মাংস রান্নার উপকরণ

১. হাড়সহ খাসির মাংস দেড় কেজি

২. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

৩. আদা বাটা ১ টেবিল চামচ

৪. রসুন বাটা ১ চা চামচ

৫. টকদই ৩ টেবিল চামচ

৬. কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ

৭. গোটা কাঁচা লঙ্কা ৬-৭টি

৮. পেঁয়াজ কুচি ১ কাপ

৯. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

১০. লবণ স্বাদমতো

১১. তেল ১ কাপ

১২. গরম জল ১ কাপ।

পোলাও রান্না উপকরণ

১. পোলাও বা বাসমতি চাল ৫০০ গ্রাম

২. পেঁয়াজ ভাজা ১ কাপ

৩. ঘি ১ কাপ

৪. গুঁড়ো দুধ ১ কাপ

৫. কিশমিশ ১ টেবিল চামচ

৬. বাদামকুচি ১ টেবিল চামচ

৭. আলুবোখারা ৫-৬টি

৮. লবণ স্বাদমতো

৯. সেদ্ধ ডিম ২টি

আখনি জল বানানোর উপকরণ

১. পানি দেড় লিটার

২. মাংসের হাড় ৪-৫ টুকরা

৩. শাহি জিরা আধা চা চামচ

৪. লবঙ্গ ৭-৮টি

৫. এলাচ থেঁতো করা ৪-৫টি

৬. গোলমরিচ ৮-১০টি

৭. তেজপাতা ২টি ও

৮. দারচিনি ২টি।

প্রনালীঃ

প্রথমে খাসির মাংস পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে।  এরপর টকদই ও সমস্ত বাটা মসলা মেখে ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখতে হবে। এবার সসপ্যানে তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে তাতে ম্যারিনেট করে রাখা খাসির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংস সিদ্ধ হয়ে গেলে তা অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার অন্য আরেকটি সসপ্যানে আখনির জল সব উপকরণ দিয়ে একসঙ্গে ফুটিয়ে নিতে হবে। জল কমে দেড় লিটার থেকে ১ লিটার হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে ছেঁকে নিন। এবার চাল ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার রান্না করা খাসির মাংস সসপ্যানে দিয়ে তাতে আখনি করা ১ লিটার জল দিয়ে দিতে হবে। এবার এতে গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা, লবণ ও পেঁয়াজ ভাজা দিয়ে ঢেকে দমে রাখুন। ১০ মিনিট পর ঢাকনা খুলে প্লেটে রান্না করা খাসির মাংস সাজিয়ে তাঁর উপর কিছু পোলাও দিয়ে ঢেকে দিন। আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রান্না করুন। তাহলেই তৈরি হয়ে যাবে খাসির সাংসের আখনি পোলাও। এবার নামিয়ে সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন খাসির সাংসের আখনি পোলাও।

বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

পদ্মফুলে ভোট দেওয়ায় বিজেপি কর্মীর মাথায় কাটারির কোপ , মহিলাদের শ্লীলতাহানি

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু

‘‌লোকসভা নির্বাচনে আসন ছেড়ে দেব বিজেপিকে’‌, ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর

আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান

‘বাবা হিসেবে গর্বিত’, শুভেন্দুর শপথ গ্রহণের পরে বললেন শিশির অধিকারী

মুঘল সাম্রাজ্যের পতন হল বাংলায়, শুভেন্দুর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য অর্জুনের

বিজয়ের মুখ্যমন্ত্রী হতে দেরি হওয়ায় ভরা সভায় গায়ে আগুন দিলেন টিভিকে কর্মী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন