অশান্তির আগুনে ফের জ্বলছে মণিপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত কুকি বিক্ষোভকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: নতুন করে অশান্ত উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। শনিবার (৮) নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় কুকি বিক্ষোভকারীদের। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ২৭ জওয়ান গুরুতর আহত হয়েছেন। মৃত্যু হয়েছে এক কুকি বিক্ষোভকারীর। আর ওই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনির্দিষ্ট কালের জন্য বন্‌ধের ডাক দিয়েছে কুকিদের সংগঠন কুকি জো পরিষদ (কেএসি)। কড়া হাতে বনধের মোকাবিলা করার জন্য পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল অজয় ভাল্লা। যিনি আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইয়েসম্যান হিসাবেই পরিচিত।

২০২৩ সালের মে থেকেই জাতিহিংসায় উত্তপ্ত মণিপুর। কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে ইতিমধ্যেই দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুভিটে থেকে উচ্ছেদ হয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক লক্ষ মানুষ। মণিপুরের সাধারণ মানুষকে সবক শেখাতে কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে রাজ্যপাল করে পাঠানো হয়েছে। তিনি সাংবিধানিক প্রধান হয়ে আসার পরেই ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অবরোধ হঠিয়ে রাজ্যকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে বলপ্রয়োগের পথে হেঁটেছেন।

শনিবার (৮ মার্চী সকাল থেকে মণিপুরে রাস্তাঘাট ‘সচল’ করার জন্য পথে নেমেছে পুলিশ ও সেনার যৌথ দল। সকালে ইম্ফল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে পথ অবরোধ করেছিলেন কুকি জনগোষ্ঠীর মহিলারা। তাঁদের ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠিচার্জ শুরু করে নিরাপত্তা রক্ষীরা। ছোড়া হয় কাঁদানে গ্যাস। তাতে বেশ কয়েক জন বিক্ষোভকারী আহত হন। তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। বিক্ষোভকারীরা পাল্টা বাস লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন। কয়েকটি গাড়িতে আগুনও লাগিয়ে দেন তাঁরা। তখনই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণের। ওই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠেন কুকিরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনির্দিষ্টকালের জন্য বনধ (শাটডাউন) ডাকা হয়।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে