চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পহেলগাঁও হামলার পরেই কাশ্মীরে একের পর এক সন্ত্রাসীর বাড়ি ধ্বংস করল ভারতীয় সেনা

নিজস্ব প্রতিনিধি, কাশ্মীর: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে। এর পাশাপাশি কাশ্মীরে চলছে একের পর এক জঙ্গির বাড়ি খুঁজে তা ধ্বংসস্তূপে পরিণত করার কাজ। গত ছয় দিনে নিরাপত্তা বাহিনী ১০ জন স্থানীয় সন্ত্রাসীর বাড়ি ভেঙে দিয়েছে।

এই অভিযান অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এখনও পর্যন্ত যেসব সন্ত্রাসীর বাড়ি ভেঙে ফেলা হয়েছে তাদের মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার সদস্য আদিল হুসেন থোকার, জাকির আহমেদ গণাই, আমির আহমেদ দার, আসিফ শেখ, শহিদ আহমেদ কুট্টে, আহসান উল হক আমির। এছাড়া জইশ-ই-মহম্মদের আমির নাজির ওয়ানি, জামিল আহমেদ শের গোজরি, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের আদনান সফি দার এবং ফারুক আহমেদ তেদওয়া।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আহসান উল হক ২০১৮ সালে পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়েছিল।  সম্প্রতি কাশ্মীরে অনুপ্রবেশ করে সে।  লস্কর কমান্ডার শহিদ আহমেদ কুট্টে একাধিক দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত এবং জাকির আহমেদ গণি একাধিক সন্ত্রাসমূলক ঘটনা ঘটানোর কারণে আগে থেকেসেনার নজরদারিতে রয়েছে।

ফারুক আহমেদ টেডওয়া পাকিস্তান থেকে কাজ করছে। ২২ এপ্রিল মঙ্গলবারের হামলায় ঠোকার সরাসরি জড়িত বলে অনুমান করা হচ্ছে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন যে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী বাস্তুতন্ত্র ভেঙে ফেলার লক্ষ্যে এই ধ্বংসযজ্ঞ এবং তল্লাশি চালানো হচ্ছে।

মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের কাছে বৈসরণ উপত্যকায় পঁচিশজন পর্যটক এবং একজন স্থানীয় ঘোড়া চালককে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নৃশংস এই হামলায় কমপক্ষে পাঁচজন সন্ত্রাসী জড়িত ছিল। সৌভাগ্যবশত সেদিন যারা বেঁচে গিয়েছিলেন সেই সব প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন মৃতদের ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁরা যখন জানিয়েছিলেন যে সকলেই হিন্দু, তখনই পর্যটকদের গুলি করে হত্যা করা হয়। ঘোড়া চালক সৈয়দ হুসেন শাহ অস্ত্র কেড়ে নিতে গিয়েছিলেন সন্ত্রাসবাদীদের কাছ থেকে, তাই তাঁকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়।

ঠাণ্ডা মাথায় করা এই হত্যাকাণ্ড সারা বিশ্বকে হতবাক ও ক্ষুব্ধ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের শনাক্ত করবে। তারা বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাকুক, ভারতীয় সেনা তাদের খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তি দেবে।

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে এবং ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করেছে। পাকিস্তানও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিমলা চুক্তি বাতিল করেছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ