চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাধীনতার পর প্রথম, উত্তরপ্রদেশ বিধান পরিষদেও শূন্য হচ্ছে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, লখনউ: একের পর এক লজ্জার ইতিহাস গড়ছে কংগ্রেস। সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কার্যত মুখ থুবড়ে পড়তে হয়েছে শতাব্দী প্রাচীন দলকে। এবার রাজ্যের বিধান পরিষদ থেকেও ধুয়ে মুছে যাচ্ছে সোনিয়া গান্ধির দল। সবচেয়ে লজ্জার কথা হল, স্বাধীনতার পরে এই প্রথম দেশের বৃহত্তম রাজ্যের বিধান পরিষদে কংগ্রেসের একজনও সদস্য থাকছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘জহরলাল নেহরু-ইন্দিরা গান্ধির জন্মভিটেয় কংগ্রেসের দুর্দশা প্রমাণ করে দিচ্ছে, দল কতটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

গত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশের রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে কংগ্রেস। ক্রমশই জনসমর্থন হারিয়ে কার্যত সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে সোনিয়া গান্ধি-রাহুল গান্ধির দল। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ৩৯২ আসনে লড়ে মাত্র দুটি আসনে জিততে পেরেছেন কংগ্রেস প্রার্থীরা। বিধানসভায় দুই জন মাত্র প্রতিনিধি থাকলেও আর তিন মাস বাদে রাজ্যের বিধান পরিষদ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সোনিয়া গান্ধির দল।

বর্তমানে বিধান পরিষদে কংগ্রেসের একমাত্র সদস্য হিসেবে রয়েছেন দীপক সিং। ২০১৬ সালের জুলাই মাসে বিধানসভার বিধায়কদের সংরক্ষিত কোটা থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। আগামী জুলাই মাসে তাঁর বিধায়ক থাকার মেয়াদ শেষ হচ্ছে। অথচ কয়েক দশক আগেও ছবিটা ছিল পুরো উল্টো। ১৯৪৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিধান পরিষদে বৃহত্তম দল ছিল কংগ্রেস। বিধান পরিষদে ফের সদস্য পাঠানোর জন্য কংগ্রেসকে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা ওই বছরই রাজ্যে পরবর্তী বিধানসভার ভোট রয়েছে। স্নাতক ও শিক্ষকদের জন্য নির্বাচিত কোটা থেকে বিধান পরিষদে প্রতিনিধি পাঠানোর জন্যও ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ