মমতার ‘রূপশ্রী’র আদলে বিয়ের সময় মেয়েদের লক্ষ টাকা দেওয়ার ঘোষণা কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি একাধিক প্রকল্পকেই অনুসরণ করছে বিভিন্ন রাজ্য। এই আবহে এবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে মমতার ‘রূপশ্রী’র আদলে নয়া প্রকল্পের ঘোষণা করলেন  অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এবার থেকে অটো চালকরা পাবেন ১০ লক্ষ টাকা  বিমা ।

শুধু তাই নয় অটো চালকের মেয়ের বিয়েতে ১ লাখ টাকা সাহায্যের কথাও ঘোষণা করেছেন কেজরিওয়াল।  এছাড়াও অটো চালকদের সন্তানদের কোচিং-এর খরচও বহন করবে দিল্লি সরকার। সেইসঙ্গে  হোলি ও দীপাবলিতে পোশাকের জন্য ২৫০০ টাকা করে পাবেন দিল্লির অটো চালকরা । বলা বাহুল্য, সোমবার স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে অটো চালক নবনীতের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন কেজরিওয়াল। এরপরেই অটো  চালকদের নিয়ে একাধিক পদক্ষেপ নিল দিল্লি সরকার ।

উল্লেখ্য,  ২০২৫  সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে  দিল্লি বিধানসভা নির্বাচনের। ইতিমধ্যেই আপের তরফে মণীশ শিসোদিয়া সহ ৩১ জন  প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এরপরেই নির্বাচনকে নজরে রেখে  একের পর এক প্রতিশ্রুতি দেওয়া শুরু করলেন  কেজরিওয়াল। বলা বাহুল্য , ২০২০ সালে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয় আপ । তাই  টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে আম আদমি পার্টি ।

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের