চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তামিল ভূমে বিজেপির টোপ, বিজয়কে উপমুখ্যমন্ত্রীর গাজর দেখিয়ে জোটে ডাক

নিজস্ব প্রতিনিধি:‌ দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখানে এমকে স্ট্যালিনের সরকার ফেলার জন্য মরিয়া বিজেপি। কারণ দাক্ষিণাত্যে বিজেপির তেমন প্রভাব নেই। বিজেপি এখন চায় সব রাজ্যে নিজেদের সরকার গড়ে তুলতে। তার জন্য যে কোনও পথ ধরতে রাজি গেরুয়া শিবির। প্রয়োজনে জোট করা, টোপ দেওয়া, টাকা ছড়ানো থেকে শুরু করে বিপক্ষকে বড় পদ দেওয়ার গাজর ঝুলিয়ে নিজেদের কাছে টেনে আনা–সহ নানা পথ ধরতে পিছুপা নয় পদ্মশিবির। এবার তেমন কাজই তামিলনাড়ুতে করতে চায় বলে উপমুখ্যমন্ত্রীর টোপ দেওয়া হল বলে সূত্রের খবর।

এদিকে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং অভিনেতা–রাজনীতিবিদ বিজয়ের দল, তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। বিজয়কে এবার বিজেপির পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রীর পদের গাজর দেখিয়ে জোট করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই জোট ভোটে জিতলে বিজয়কে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে বলেও প্রস্তাব দিয়েছে বিজেপি। প্রস্তাবিত আসন বণ্টন চুক্তির অংশ হিসেবে, বিজেপি বিজয়ের দলকে প্রায় ৮০টি আসনের প্রস্তাবও দিয়েছে বলে সূত্রের খবর। এই কথা চাউর হতেই আলোড়ন পড়ে গিয়েছে।

অন্যদিকে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর বড় পর্দার জনপ্রিয় নায়কদের রাজনীতিতে আসা এবং রাজ্য শাসনের নজির নতুন কিছু নয়। জনপ্রিয় অভিনেতা এমজি রামচন্দ্রন থেকে শুরু করে জয়ললিতা—রুপোলি পর্দা কাঁপিয়ে রাজনীতির শীর্ষ পদে বসার নজির এখানে ভুরিভুরি। এমনকী রজনীকান্ত, কমল হাসান, খুশবু কিংবা বিজয়কান্তের মতো তারকারাও নানা সময়ে নাম লিখিয়েছেন রাজনীতিতে। তবে এমজিআর এবং জয়ললিতা যে উচ্চতায় পৌঁছে ছিলেন এবং মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন সেটা বাকিদের ক্ষেত্রে তেমনভাবে ঘটেনি। এবার সেই পথেই নতুন যাত্রী তামিল সুপারস্টার সি জোসেফ বিজয়—ভক্তদের কাছে যিনি ‘‌থালাপতি’‌ নামেই পরিচিত। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে, রাজ্যের নির্বাচনী হিসেব–নিকেশ বদলে যেতে পারে। যেখানে ভোটের ভাগের সামান্য পরিবর্তনও নয়া সমীকরণ নির্ধারণ করে।

তবে বিজয় এখনও মুখ্যমন্ত্রী পদের দিকে নজর রাখছেন। যা চর্চার একটি গুরুত্বপূর্ণ বিষয়। অভিনেতা–রাজনীতিবিদ বিজয় এবং তাঁর দলকে এনডিএ’‌র ছত্রছায়ায় আনার জন্য বিজেপি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গেরুয়া শিবির বিজয়ের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক পথ ব্যবহার করছে বলে সূত্রের খবর। বিজেপি নেতারা মনে করেন যে, বেশ কয়েকটি আসনে দুই শতাংশ ভোটও জয়ের দিক পরিবর্তন করতে পারে। তাই এখন বিজয়কে টোপ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে বিজয়ের শেষ সিনেমা ‘‌জন নায়াগান’‌। এই সিনেমাটির মাধ্যমেই তিনি ভক্তদের কাছ থেকে অভিনেতা হিসেবে বিদায় নেবেন। বিজয় মনে করেন, রাজনীতি এমন বিষয় নয় যা শুধু শখের বশে করা যায়। তাঁর মতে, তামিলনাড়ুর ভোটাররা রাজনীতিকদের কাছ থেকে পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতা আশা করেন। এখন দেখার জল কতদূর গড়ায়।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ