চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তারকা প্রচারকের তালিকা থেকে শিন্ডে-অজিতের নাম হঠাল বিজেপি

নিজস্ব প্রতিনিধি : এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর নালিশের পর মহারাষ্ট্রে তারকা প্রচারকদের তালিকা থেকে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ও উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নাম বাদ দিল বিজেপি। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে তারকা প্রচারকদের একটি তালিকা পাঠানো হয়েছে। তাতে মহারাষ্ট্রের এই ২ প্রথম সারির নেতার নাম নেই।

জানা গিয়েছে, বিজেপির তরফে যে সংশোধিত প্রচারকের তালিকা পেশ করা হয়েছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ৪০ জনের নাম রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি লিখে বিজেপি নেতা অরুণ সিং জানিয়েছেন, সংশোধিত কোনও তালিকা আসার আগে মহারাষ্ট্রে প্রচারকদের জন্য যে তালিকা পাঠানো হয়েছে সেটিই বৈধ বলে গণ্য হবে।

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর তরফে অভিযোগ জানানো হয়েছিল, বিজেপি তার দলের বাইরে নেতা-নেত্রীদের তারকা প্রচারকের তালিকায় রেখে নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। এটি জনপ্রতিনিধিত্ব আইন ভঙ্গ করেছে। নির্বাচন কমিশনের কাছে শরদ পাওয়ার গোষ্ঠী অভিযোগ দায়ের করার পর অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। এরপরই মহারাষ্ট্রের প্রচারকের তালিকা থেকে একনাথ শিণ্ডে ও অজিত পাওয়ারের নাম বাদ দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ