চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রাত বারোটায় ধমাকা হবে’, সঞ্জয় রাউতের বাড়ির পাশে রাখা গাড়িতে লেখা ঘিরে থরহরিকম্প

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বর্ষবরণের আগেই বোমাতঙ্ক ঘিরে তুলকালাম মায়ানগরী মুম্বই। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের বাড়ির পাশে রাখা এক গাড়িতে কারা যেন লিখে রেখেছে, ‘রাত বারোটায় ধমাকা (বিস্ফোরণ) হবে।’ ওই হুমকির খবর পেয়েই শিবসেনা মুখপাত্রের বাড়িতে পৌঁছেছে মুম্বই পুলিশের বম্ব স্কোয়াড। সঞ্জয়ের বাড়ি ও আশেপাশের এলাকায় তন্নতন্ন করে চলছে তল্লাশি।

বর্ষবরণের পাশাপাশি বৃহন্মুম্বই পুর নিগমের ভোট ঘিরে মুম্বই পুলিশের তরফে বাণিজ্যনগরীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বর্ষবরণের রাতে অপ্রীতিকর ঘটনা রুখতে কর্মী ও আধিকারিক মিলিয়ে ১৭ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই নিরাপত্তার চাদরের মধ্যেই শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়ের বাড়ির পাশে দীর্ঘদিন ধরেই ওই গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তাতে ধুলোর আস্তরণও পড়েছিল। সেই ধুলোর আস্তরণের মধ্যেই কে বা কারা লিখে দিয়েছে, ‘রাত ১২ টায় ধমাকা হবে। বিস্ফোরণে বাড়ি উড়িয়ে দেওয়া হবে।’ ওই হুমকির বিষয়টি চোখে পড়ার পরেই স্থানীয়দের মধ্যে থরহরিকম্প শুরু হয়। মুম্বই পুলিশের গোয়েন্দা ও বম্ব স্কোয়াডে তড়িঘড়ি ছুটে যান শিবসেনা সাংসদের বাংলোয়। হুমকিদাতা বা দাতাদের হদিশ পেতে এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। কেউ মজা করে নাকি রাজনৈতিক শত্রুতা চরিতার্থ করতে ওই হুমকি দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি শিবসেনার মুখপাত্র সামনার সম্পাদকের দায়িত্বে থাকা সঞ্জয় রাউত।

Published by:

Share Link:

More Releted News:

LPG সঙ্কটে নাভিশ্বাস, সুরাতের উধনা স্টেশনে ‘ঘরমুখো’ শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

কানপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড! দুই খুদেকে গলা কেটে খুনের পর ফ্ল্যাটে যা দেখল পুলিশ…

বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ