যোগী রাজ্যে ফের গণধর্ষণের শিকার দলিত মহিলা, চার অভিযুক্ত গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাবাঁকি: স্বামীর সঙ্গে অশান্তির জেরে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি যাওয়ার পথে চার দুষ্কৃতীর গণধর্ষণের শিকার হলেন এক দলিত মহিলা। প্রথমে স্থানীয় থানা মহিলার অভিযোগ নিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত পুলিশ সুপারের দ্বারস্থ হন নির্যাতিতা। আর পুলিশ সুপারের ধমক খেয়ে অভিযোগ নেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িত চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

বারাবাঁকির অতিরিক্ত পুলিশ সুপার সিএন সিনহা জানিয়েছেন, দেবার বাসিন্দা নির্যাতিতা দলিত মহিলার সঙ্গে সোমবার রাতে তাঁর স্বামীর বচসা বাঁধে। ওই বচসা চলাকালীন মহিলাকে মারধর করেন তাঁর স্বামী। রাগে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ির উদ্দেশে রওনা হন নির্যাতিতা। পথের মধ্যে মুঘল আজম ওরফে রিয়াজ, আশরাফ ওরফে ভুরে, সাব্বু এবং ইসলামইদ্দিন নামে চার দুষ্কৃতী নির্যাতিতার গতিরোধ করে তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায়। নির্যাতিতা মহিলা সেই প্রস্তাব প্রত্যাখান করায় জোর করে তাঁকে গাড়িতে তুলে এক নির্জন স্থানে নিয়ে যায় চার অভিযুক্ত। তার পরে হাত-পা বেঁধে মহিলাকে ধর্ষণ করে।

চার নরপিশাচের হাতে ধর্ষিতা হওয়ার পরে সুযোগ পেয়েই নিজের ভাইয়ের বউকে গোটা ঘটনা ফোনে জানায় নির্যাতিতা। পুলিশের একটি দল গিয়ে পরিত্যক্ত এক বাড়ি থেকে নির্যাতিতাকে উদ্ধার করে। নির্যাতিতার অভিযোগ, স্থানীয় থানায় চার অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত জেলার পুলিশ সুপারকে গোটা ঘটনাটি জানান। আর তার পরেই সক্রিয় হয় পুলিশ। মঙ্গলবারই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।  

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪