চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোমরে শিকল, দু’হাতে হাতকড়া পরিয়েই রানাকে এনআইএ’র হাতে হস্তান্তর মার্কিন পুলিশের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টানা কয়েক বছর ধরে চালানো নিরলস প্রচেষ্টায় ২৬/১১ হামলার মূলচক্রী তথা পাকিস্তানি বংশোদ্ভুত কানাডার নাগরিক তাহাউর রানাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কীভাবে এনআইএ-এর কাছে কুখ্যাত জঙ্গিকে হস্তান্তর করেছিল মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সেই ছবি প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে কোনও রকম ট্যাঁ ফোঁ যাতে না করতে পারে রানা তার জন্য তার কোমরে পরানো ছিল শিকল। সামনের দিকে দু’হাতে পরানো ছিল হাতকড়া। ভারতের বিদেশ মন্ত্রকের আধিকারিকের উপস্থিতিতেই এনআইএ’র আধিকারিকদের হাতে মুম্বই হামলার মূল অভিযুক্তকে হস্তান্তর করে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শালরা। হস্তান্তরের সময়ে ৬৪ বছর বয়সী কুখ্যাত জঙ্গির পরনে ছিল জাম্প স্যুট।

কড়া নিরাপত্তায় গাড়িতে চাপিয়েই ভাড়া করা বিশেষ বিমানের কাছে নিয়ে যাওয়া হয় রানাকে।বুধবার রাত ২টো বেজে ১৫ মিনিটে রানা ও এনআইএ আধিকারিকদের নিয়ে আকাশে উড়াল দেয় গালফস্ট্রিম ৫৫০জি বিমানটি। সন্ধে সাতটা নাগাদ পৌঁছয় রোমানিয়ার রাজধানী বুখারেস্টের বিমানবন্দরে। সেখানে প্রায় ১১ ঘন্টা অপেক্ষা করে বিমানটি। দিল্লির তরফে সবুজ সঙ্কেত পাওয়ার পরে আজ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সোয়া ছয়টার সময়ে বুখারেস্টের মাটি ছেড়ে ফের রওনা হয়। সন্ধে ছয়টা বেজে ২২ মিনিটে পালাম বিমানবন্দরের মাটি ছোঁয়। তার আগেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পালাম বিমানবন্দর ও সংলগ্ন এলাকা। কার্যত অঘোষিত কার্ফু জারি হয়েছিল। মোতায়েন ছিল বুলেটপ্রুফ গাড়ি এবং সশস্ত্র কমান্ডো। বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় এনআইএ’র সদর দফতরে। খানিকবাদে রাতে হাজির করা হয় পাতিয়ালা হাউস কোর্ট আদালতে। নিজেদের হেফাজতে চেয়ে আর্জি জানায় এনআইএ। সেই আর্জি মেনে ১৮ দিনের জন্য কুখ্যাত জঙ্গিকে জাতীয় তদন্ত সংস্থার হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ