আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ ধস, বিপর্যস্ত কেদারনাথ, নিহত ১০, আটকে বহু তীর্থযাত্রী

নিজস্ব প্রতিনিধিঃ কেরল, হিমাচল প্রদেশের পর এবার উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি। আর তাতেই কেদারনাথে নামল ধস।  প্রাণ হারালেন কমপক্ষে দশ  জন । এখন পর্যন্ত আটকে রয়েছেন বহু তীর্থযাত্রী। জোর কদমে চলছে উদ্ধার কাজ। গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে।  বুধবার থেকে বাড়ে বৃষ্টির পরিমাণ। আর তাতে ধস নামা শুরু করেছে কেদারনাথ, চামোলি, টিহরীতে  ।

বিপর্যয় মোকাবিলার এক আধিকারিক জানিয়েছে, দেরাদুনের রায়পুর এলাকায় উপচে পড়া মৌসুমী খালের জলে ভেসে গেছেন দু’জন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যজনের খোঁজে তল্লাশি চলছে। এছাড়াও দেরাদুনের একাধিক এলাকা জলমগ্ন। বেশ কয়েকটি বাড়িতে ঢুকে পড়েছে জল।

অন্যদিকে হরিদ্বার জেলার বাহাদারাবাদ এলাকার ভরপুর গ্রামে ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত তিন জন প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয় কেদারনাথ যাওয়ার রাস্তার বেশ কিছু জায়গায় ধস নেমেছে। মেঘভাঙা বৃষ্টির জেরে আচমকাই ধস নামায় কেদারনাথে ৭ জনের মৃত্যু হয়েছে। এখন প্রায় ২০০ জন তীর্থযাত্রী আটকে রয়েছে । এছাড়াও দুর্যোগ সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন,  গৌরীকুণ্ড সেক্টরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় মন্দিরের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়ে দিয়েছেন, ‘কেদারনাথ যাওয়ার পথে আটকে পড়া তীর্থযাত্রীদের জরুরি হেলিপ্যাডে নিয়ে আসা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।‘ এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ১ অগ স্ট দেরাদুন-সহ বিভিন্ন জেলায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ