চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে অশান্ত কর্ণাটক,  জারি ১৪৪ ধারা

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই সময় রামের শোভাযাত্রা নিয়ে কর্ণাটকে  শুরু হয় বিবাদ।  আর তাই পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে ১৪৪ ধারা। ২২ শে জানুয়ারি কর্ণাটকের কালাবুর্গি জেলার ওয়াদি শহরে ভগবান রামের মূর্তি শোভাযাত্রা চলাকালীন সময় দুই গোষ্ঠীর মধ্যে চলে বিবাদ । তাই আইনশৃঙ্খলা রক্ষায় এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ১৪৪ ধারা জারি করেছে কর্ণাটকের প্রশাসন। ২৫ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

পুলিশ সূত্রে খবর, সোমবার দু’পক্ষের মধ্যে পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে শোভাযাত্রা চলাকালীন বচসা বাধে। দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত তর্কাতর্কি পরিস্থিতি আরও বাড়তে থাকায় পথে নামে পুলিশ। জনতাকে শান্ত করতে বেশ চাপে পড়তে হয় পুলিশকে। জানা গিয়েছে, অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রামের মূর্তির পবিত্রতা উপলক্ষে এই শোভাযাত্রা চলছিল। আর সেখানে শুরু হয় বিবাদ।

 এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,’এই শোভাযাত্রায় উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। আমাদের বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় কোনও উত্তেজনা না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিত্তপুর তালুকের ওয়াদি এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা ২৫ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। বর্তমানে  পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।‘ অন্যদিকে এদিন কালাবুর্গি শহরের উপকণ্ঠে কোটনুর গ্রামে ডঃ বি আর আম্বেদকরের মূর্তি বিকৃতির ঘটনা ঘটে।  একেই কেন্দ্র করে  শুরু হয়  প্রতিবাদ।  বিভিন্ন দলিত সংগঠন বিক্ষোভ দেখানোর পর মঙ্গলবার জেলার বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাই পরিস্থিতি সামাল দিতেই জারি হয় ১৪৪ ধারা।

Published by:

Share Link:

More Releted News:

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ