চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ষ্টেশনে নিয়ে যাওয়ার প্রলোভনা দেখিয়ে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধিঃ ৫২ বছরের এক মহিলাকে ধর্ষণ করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে, কেরালার কোচিতে। এই ঘটনার জেরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত।পুলিশ জানিয়েছে গত ১৩ ডিসেম্বর কোচির একটি রেলস্টেশনে দিনমজুরে কাজ করা ৫২ বছর বয়সী একটি মহিলাকে  নিকটতম মেট্রো স্টেশনে যাওয়ার পথ দেখানোর প্রলোভন দেখিয়েছিল অভিযুক্ত। এরপর সেই যুবক রেলওয়ে ওভারব্রিজের কাছে নির্জন এলাকায় পৌঁছলে  ওই মহিলাকে ঝোপঝাড়ের মধ্যে ঠেলে দিয়ে নৃশংসভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।

এই ঘটনার পর ওই মহিলাকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  জানা গিয়েছে ওই অভিযুক্তের নাম ফিরদৌস। এই ঘটনা নিয়ে পুলিশ আধিকারিক জানিয়েছে,’ এই ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তথ্য খুবই কম ছিল। তাই প্রাপ্ত তথ্য, মহিলার বয়ান এবং বিস্তারিত তদন্তের পরে, আমরা অভিযুক্তকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি।‘

গত ১৬ই ডিসেম্বর শনিবার অভিযুক্ত ফিরদৌসকে গ্রেফতার করেছে কোচির পুলিশ। জানা গিয়েছে, ৩২ বছর বয়সী অভিযুক্ত আসামের বাসিন্দা হলেও তিনি মালয়ালম ভাষায় সাবলীল । পুলিশ জানিয়েছে, ফিরদৌসের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে কেন ওই মহিলাকে ধর্ষণ করলো যুবকটি তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমানে অভিযুক্ত ফিরদৌসকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ