চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

নিজস্ব প্রতিনিধি, প্রয়োগরাজ: দেশ জুড়ে যখন ধর্মের বিষবাষ্প ছড়িয়ে পড়ছে, তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল উত্তরপ্রদেশে। তামন্না মালিক নামের ২৭ বছরের এক মুসলিম মহিলা বোরকা পরে হরিদ্বার থেকে পবিত্র গঙ্গার জল বাঁকে করে নিয়ে ১৭০ কিলোমিটার হেঁটে পৌঁছে গেলেন সম্ভলের শিবমন্দিরে (ক্ষেমনাথ মন্দির)। সেখানেই ভোলেনাথের জলাভিষেক করেন। ওই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্ভলের বদনপুর বাসাই গ্রামের বাসিন্দা তামন্না। এক বছর আগেই আমন ত্যাগী নামে এক হিন্দু যুবককে ভালবেসে বিয়ে করেছেন। প্রিয় মানুষকে বিয়ের সাধ পূরণের জন্য শিবের মাথায় জল ঢালার মনোকামনা জানিয়েছিলেন। ঘর বাঁধার স্বপ্ন পূরণ হতেই গত ১০ ফেব্রুয়ারি স্বামীকে সঙ্গে নিয়ে হরিদ্বারে পৌঁছে গিয়েছিলেন তামন্না। সেখান থেকে জল ভরে কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিলোমিটার পথ হেঁটে পৌঁছেছিলেন সম্ভলের ক্ষেমনাথ মন্দিরে পৌঁছে গিয়েছিলেন।

যাত্রাপথে বহু মানুষ তামন্নাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। ‘হর হর মহাদেব’জয় ধ্বনি করে তাকে উৎসাহ জোগায়। যাত্রাপথে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসন বিশেষ নিরাপত্তার বন্দোবস্থ করেছিলেন। ইতিমধ্যেই ভগবানের শিবের জলাভিষেকের জন্য বোরকা পরিহিত তামন্নার বাঁক কাঁধে করে জল নিয়ে আসার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেছেন, ভগবান বাঁটোয়ারার জিনিস নয়। কোনও বিশেষ ধর্মের নয়। সব ধর্মানুসারীর জন্য তাঁর দরজা সব সময় খোলা। ধর্মের বিষবাষ্পের মধ্যে এমন ছবি এক টুকরো তাজা নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ