আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩৬৪ সূচক বেড়ে ৬৬ হাজারের কাছে পৌঁছল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শেষ দিনে স্বস্তি দিল শেয়াবাজার। ৩৬৪ সূচক বেড়ে ৬৬ হাজার পয়েন্টের কাছে চলে গেল সেনসেক্স। যদিও এক সময়ে ৬৬ হাজারের ঘর ছাড়িয়ে গেলেও শেষ মুহুর্তে খানিকটা পতন ঘটায় ৬৫ হাজারের ঘরে নেমে এসেছে সেনসেক্স। অন্যদিকে নিফটি বেড়েছে ১০৮ পয়েন্টের মতো।

শুক্রবার সকালেই রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আর তার ফলেই বাজার চাঙা হয়ে ওঠে। আগের দিন অর্থা‍ৎ বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৫,৬৩১.৫৭ সূচকে। এদিন সকালে ২৩৬ পয়েন্ট বাড়তি নিয়ে শুরু হয় লেনদেন। প্রথম দিকে খানিকটা সূচক হারালেও পরে উপরের দিকে চড়তে থাকে। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,০৯৫.৮১ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৭৬২.৩৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে আগের দিনের চেয়ে ৩৬৪.০৬ সূচক বেড়ে ৬৫,৯৯৫.৬৩ পয়েন্টে দাঁড়ায় সেনসেক্স। আর ১০৭.৭৫ পয়েন্ট বেড়ে ১৯,৬৫৩.৫০ সূচকে দাঁড়ায় নিফটি।

এদিন শেয়ারবাজারে গোদরেজ ইন্ডাস্ট্রি, কল্যাণ জুয়েলার্স, পিসিবিএল এবং বাজাজ ফিনান্স লাভের মুখ দেখেছে। বাজাজ ফিনান্সের শেয়ারদর ৫.৯৭ শতাংশ বেড়েছে। টাটা কনজিউমার, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাইটানের শেয়ারমূল্যও বেড়েছে। তবে এশিয়ান পেন্টস, কোল ইন্ডিয়া, ওএনজিসি, হাল এবং ভারতী এয়ারটেলের শেয়ারমূল্য কমেছে। নিফটিতে ওষুধ শিল্প ভাল ফল করেছে। তবে বিএসই সেনসেক্সে সব সেক্টরই এদিন সবুজ জোনে ছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ