চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Madhya Pradesh: ভয়াবহ দুর্ঘটনা, বাস- ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ  নিহত ৯, আহত বহু

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের মাইহার জেলায় বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ । শনিবার রাত ১১টার দিকে মাইহারে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে যাত্রী বোঝাই বাসের। আর তাতেই প্রাণ হারিয়েছেন ৯ জন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। রবিবার ভোর রাত পর্যন্ত চলছে উদ্ধারকাজ।

পুলিশ জানিয়েছে, জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ৩০ নম্বর জাতীয় সড়কে  এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।বাসটি প্রয়াগরাজ থেকে রেওয়া হয়ে নাগপুরের দিকে যাচ্ছিল। আর সেইসময় ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলে প্রথমে  প্রাণ হারিয়েছিলেন ছয়জন এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু  হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চলছে চিকিৎসা। তবে এখন আহতদের পরিচয় জানা যায়নি।

এক পুলিশ আধিকারিক জানান, নিহতদের মধ্যে চার বছরের একটি ছেলেও রয়েছে। সকলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটি প্রচণ্ড গতিতে চলছিল। আর তাতেই পাথরবোঝাই ট্রাকের  সঙ্গে সংঘর্ষ হয়। গ্যাস কাটার ও এক্সক্যাভেটর মেশিন ব্যবহার করে বাস থেকে বের করে আনা হয় যাত্রীদের । ইতিমধ্যেই কীভাবে দুর্ঘটনা হল তা জানতে  স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ