চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত জোড়ো যাত্রায় যোগদান নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই: অখিলেশ

নিজস্ব প্রতিনিধি, লখনউ: রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় সমাজবাদী পার্টি যোগ দেবে কি না, সে ব্যাপারে শীঘ্রই ঘোষণা করা হবে। এসপি সুপ্রিমো অখিলেশ যাদব বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। তিনি বলেন, রাহুল গান্ধির পদযাত্রা কর্মসূচিতে সমাজবাদী পার্টির যোগদান নিয়ে দলে আলোচনা শুরু হয়েছে।

রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অ-বিজেপি দলগুলিকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। আমন্ত্রণ করেন দলের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি নিজে অ-বিজেপি দলের শীর্ষনেতাদের কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। পরে দলের অন্যতম প্রবীণ নেতা জয়রাম রমেশ টুইট করে খাড়গের এই আমন্ত্রণেন খবর দেন।  পাঠানো আমন্ত্রণপত্রে মল্লিকার্জুন খাড়গে লেখেন, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি, শ্রীনগরে। অ-বিজেপি দলের সব শীর্ষনেতাদের সেদিনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ রইল।

অখিলেশ যাদবকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কংগ্রেসের তরফ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ৩০ জানুয়ারি ভারত জোড়ো যাত্রার শেষ দিনে অংশগ্রহণের জন্য বলা হয়েছে। দলে এই নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

গঙ্গায় প্রমোদতরণী প্রসঙ্গে অখিলেশ যাদব তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। এসপি সুপ্রিমো বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর সরকারের লক্ষ্য হল ধর্মীয় স্থান থেকে যেভাবে হোক আয় করা। তাই, কখনও গঙ্গায় প্রমোদ তরণীর সূচনা করে আয় করতে চাইছেন। কখনও একটি ধর্মীয় স্থানে তাবু খাটিয়ে। 

আরও পড়ুন রাহুলের ভারত জোড়ো যাত্রায় ২১ দলকে আমন্ত্রণ

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ