চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মণিপুরে মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির মর্যাদা নিয়ে বিরোধ গড়াল শীর্ষ আদালতে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়া নিয়ে গত পাঁচদিন ধরে জ্বলছে বিজেপি শাসিত মণিপুর। অশান্তির ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৪ জন। জারি হয়েছে ৩৫৫ ধারা। মোতায়েন করা হয়েছে সেনা। যদিও পরিস্থিতি রবিবার বিকেল পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। তার মধ্যেই মেইতেই সম্প্রদায়কে তপশিলি উপজাতির মর্যাদা দেওয়াকে কেন্দ্র করে বিরোধ গড়াল দেশের শীর্ষ আদালতে। রাজ্যের বিজেপি বিধায়ক ও পার্বত্য বিষয়ক সমিতির চেয়ারম্যান দীনগাংলাঙ গাঙমেই মণিপুর হাইকোর্টের নির্দেশ খারিজের আর্জি জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন।

গত ২৭ মার্চ মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার নির্দেশ দেয়। আর হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সরব হয় কুকি সহ একাধিক জনজাতি সম্প্রদায়। মেইতেই সম্প্রদায়কে কোনও ভাবেই তপশিলি উপজাতির মর্যাদা দেওয়া যাবে না দাবি জানিয়ে গত বুধবার মিছিল করে মণিপুরের জনজাতিদের ছাত্র সংগঠন। ওই মিছিল ঘিরেই ছড়ায় সংঘর্ষ। আগুন জ্বলে ওঠে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে।

মণিপুর হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের করা আর্জিতে বিজেপি বিধায়ক দীনগাংলাঙ গাঙমেই বলেছেন, ‘মণিপুরে নেইতেই সম্প্রদায় আর্থিক-সামাজিক ও শিক্ষার দিক থেকে অন্যান্য তপশিলি জাতিদের তুলনায় অনেকটাই এগিয়ে। তাছাড়া বিষয়টি একৃটি রাজনৈতিক সমস্যা। রাজনৈতিকভাবেই এই সমস্যার মোকাবিলা করতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ