ছয় ঘন্টা বাদে রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

মূল্যবৃদ্ধি ও খাদ্যপণ্যে জিএসটি চালুর প্রতিবাদ জানাতে গিয়ে শুক্রবার দুপুরে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছিলেন দুজনে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি (Price Rising) ও খাদ্যপণ্যে বাড়তি জিএসটি (GST) চালুর প্রতিবাদ জানাতে গিয়ে শুক্রবার দুপুরে দিল্লি পুলিশের (Delhi Police) হাতে আটক হয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra)। আটক হওয়ার ছয় ঘন্টা বাদে সন্ধে সাতটা নাগাদ দুজনকেই মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। মুক্তি পাওয়ার পরে ফের মোদি সরকারকে নিশানা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi)। তাঁর কথায়, ‘দেশজুড়ে কংগ্রেস কর্মীদের আন্দোলন দেখে ভয় পেয়েছে মোদি সরকার। তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে।’

খাদ্যপণ্যে জিএসটি চাপানো ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন গোটা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)। সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হতেই রাহুল সহ কংগ্রেস সাংসদদের বাধা দেয় দিল্লি পুলিশ। দুপক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তিও হয়। শেষ পর্যন্ত মিছিল ছত্রভঙ্গ করতে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ। অন্যদিকে, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশে দলের সদর দফতরের সামনে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি সহ কংগ্রেসের অন্য শীর্ষ নেতারা। কিন্তু কংগ্রেসের মিছিল রুখতে ব্যারিকেড বসায় দিল্লি পুলিশ। সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে কিংসওয়ে ক্যাম্পের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।    

এদিকে, কংগ্রেসের এদিনের আন্দোলনকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এ বিষয়ে তিনি বলেন, ‘নেতিবাচক আন্দোলন ছাড়া কংগ্রেসের কাছে আর কিছু নেই। প্রতিদিন ছলছুতোয় রাস্তা অবরোধ করছে, বিক্ষোভ দেখাচ্ছে। রামমন্দিরের যেহেতু শিলান্যাস অনুষ্ঠান রয়েছে তাই রাহুল গান্ধি সহ কংগ্রেস নেতা-নেত্রীরা ওই অনুষ্ঠানের বিরোধিতা করতে এদিন কালো পোশাক পরে বিক্ষোভ দেখিয়েছেন।’

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস