আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুরুগ্রামে দেওয়াল চাপা পড়ে হত দুই শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: দুঃসংবাদ এবার গুরুগ্রাম থেকে। 

দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন দুই শ্রমিক। ঘটনায় আহত আরও চার। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তুপের নীচে বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। 

ডেপুটি কমিশনার নিশান্ত যাদব এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানান, গত ২৬ সেপ্টেম্বর থেকে গুরুগ্রামের একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। সোমবার সকালে সেই নির্মাণ ভাঙার সময় আচমকাই দেওয়ালের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লে প্রাণ হারান দুই শ্রমিক। খবর পাওয়ার পরে পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় দমকলবাহিনী। দেওয়ালের নীচে কয়েকজন চাপা পড়ে রয়েছে। তবে তাদের সংখ্যা কত, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত উদ্ধার শ্রমিকদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) দীপক শরণ এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলেন, গত ২৬ সেপ্টেম্বর থেকে গুরুগ্রামের একটি পুরনো তিন তলা বাড়ি ভাঙার কাজ চলছিল। দুটি তল ভেঙে ফেলা হয়। সোমবার সকালে শ্রমিকেরা যখন কাজ করছিলেন, সেই সময় একতলার দেওয়ালের একটি অংশ আচমকা ভেঙে পড়লে দুই শ্রমিক প্রাণ হারান। আহত হন আরও চারজন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তুপের নীচে কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী ও  রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ