চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগী রাজ্যে শিশু-সহ একই পরিবারের পাঁচজনকে ইট দিয়ে থেঁতলে খুন

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশে কেমন সুশাসন চলছে তার সর্বশেষ উদাহরণ সামনে এল। প্রয়াগরাজ জেলার খোয়াজপুরে দুই বছরের শিশু সহ একই পরিবারের পাঁচ সদস্যকে ইট দিয়ে থেঁতলে খুন করেছে দুষ্কৃতীরা। শুধু তাই নয় নৃশংস হত্যাকাণ্ডের পরে প্রমাণ লোপাটের জন্য নিহতদের বাড়িতে আগুনও ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা।ভয়াবহ হত্যাকাণ্ডের সমযে ঘটনাস্থলে উপস্থিত থাকা পরিবারের পাঁচ বছর বয়সী এক শিশু অবশ্য বরাতজোরে বেঁচে গিয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ডগ স্কোয়াডের পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। যদিও নৃশংস হত্যাকাণ্ডের পাণ্ডারা এখনও অধরা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, আজ শনিবার সকালে আচমকাই রাম কুমার যাদবের (৫৫) বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর জন্য নিজেরা হাত লাগানোর পাশাপাশি পুলিশ ও দমকলকে খবর পাঠান। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিন্তু বাড়ির ভিতর থেকে কারও সাড়াশব্দ না পেয়ে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। দরজা ভেঙে ঘরে ঢুকে পুলিশ দেখতে পায় রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন রামকুমার যাদব, তাঁর স্ত্রী কুসুম দেবী (৫২), মেয়ে মণীষা (২৫), পুত্রবধূ সবিতা (২৭) ও নাতনি মীনাক্ষী (২)। পুলিশ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার সময়ে বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন রামকুমার যাদবের ছেলে সুনীল যাদব।

প্রয়াগরাজের সিনিয়র পুলিশ আধিকারিক অজয়কুমার সাংবাদিকদের জানিয়েছেন, মৃতদের পাঁচজনের মাথাতেই গভীর আঘাতের চিহ্ন লক্ষ্য করা গিয়েছে। সম্ভবত ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে। খুনের পরে তথ্য-প্রমাণ লোপাটের জন্য আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। খুনের উদ্দেশ্য এখনও পরিস্কার না হলেও অনুমান করা হচ্ছে, ডাকাতির উদ্দেশেই বাড়িতে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। ভয়াবহ হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন প্রয়াগরাজের জেলাশাসক সঞ্জয়কুমার ক্ষেত্রী।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ