চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যা বলেছি, বেশ করেছি, হাজারবার বলব: মুসলিম মহিলাদের ধর্ষণের প্রেক্ষিতে বজরং মুনি

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মুসলিম মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া কট্টরপন্থী হিন্দু নেতা বজরং মুনি দাস তাঁর মন্তব্যের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন। জামিন পেয়ে রবিবার জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যের কাছে তাঁর প্রতিক্রিয়া, ‘যা বলেছি, বেশ করেছি। দরকার হলে আগামীদিনেও বলব। জেলে যেতে ভয় পাইনা। একবার নয়, হাজারবার জেলে যেতে হলে জেলে যাব।কিন্তু আমার প্রথম এবং প্রধান কর্তব্য হল হিন্দু মহিলাদের সম্মান রক্ষা করা। আমি মনে করি না কোনও অপরাধ করেছি। আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই।’

গত ২ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর একটি ভিডিয়ো, যেখানে তাঁকে বলতে শোনা যায়, হিন্দু মা-বোনের ওপর কোনও মুসলিম সম্প্রদায়ের মানুষ গায়ে হাত দিল মুসলিম মহিলাদের তিনি নিজেই ধর্ষণ করবেন।‘

এই উস্কানিমূলক মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই পুলিশ এই কট্টরপন্থী নেতার বিরুদ্ধে এফআইার রুজু করে। পুলিশের এই পদক্ষেপের খবর কানে যাওয়া মাত্র তিনি নিঃশর্তে ক্ষমা চেয়ে নেন।

যদিও পুলিশ ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত তাঁকে ২৩ এপ্রিল পর্যন্ত কারাবাসের সাজা দেয়। জামিনের জন্য তিনি আবেদন জানালে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। রবিবার জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই ফের সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে ঘৃণাসূচক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। রাজনৈতিকমহলের একাংশের মতে, উত্তরপ্রদেশে বিপুল ভোটে যোগীর জয়লাভে অক্সিজেন পেয়েছে কট্টরপন্থী হিন্দু নেতারা।  

আরও পড়ুন ‘সীমান্ত টপকাতে দ্বিধা করব না’, ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি রাজনাথ সিংয়ের

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ