চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তেলেঙ্গানায় আত্মঘাতী বিধায়কের স্ত্রী, তদন্তে নামল পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ আত্মহত্যা করলেন তেলেঙ্গানার করিমনগর জেলার চপ্পাডান্ডি আসনের কংগ্রেসের  বিধায়ক মেদিপল্লি সত্যমের স্ত্রী রূপা দেবী। বৃহস্পতিবার রাতে বিধায়কের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সাইবারাবাদ কমিশনারেটের পেটবাশিরাবাদ পুলিশ সূত্রে খবর, রাত ১০টা নাগাদ রূপা দেবী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তবে এখন পর্যন্ত কোন সুইসাইট নোট পাওয়া যায়নি।

সূত্রের খবর , রূপা দেবী যখন আত্মহত্যা করেন সেইসময় তাঁর পরিবারের বেশ কয়েকজন বাড়িতে ছিলেন। অনেকবার ডাকাডাকির পর দরজা না খোলায় বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভাঙে। আর  রূপাদেবীর ঝুলন্ত দেহ তারা দেখতে পান। এরপর তাঁকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে আলওয়াল থানার পুলিশ হাসপাতালে পৌঁছে বিধায়কের স্ত্রীর মৃত দেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালের মর্গে পাঠায়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার পর একটি মামলা দায়ের করেছে। সূত্রের খবর, বিধায়ক মেদিপল্লি সত্যমের সঙ্গে স্ত্রীর কিছু বিষয় নিয়ে মনমালিন্য চলছিল। তবে তারা দুজনেই আলওয়ালের পঞ্চশীল কলোনির বাড়িতেই থাকতেন। তাহলে কি কারণে রূপা দেবী আত্মহত্যা করলেন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ম্প্রতি বিধানসভা নির্বাচনে করিমনগর জেলার চোপাডান্ডি আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন সত্যম। এই ঘটনার পর বিধায়কে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ