এখন আর ৪ ঘণ্টা নয়, ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে পারবেন ২৪ ঘণ্টা আগে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দীর্ঘ দূরত্ব এবং সাশ্রয়ী ও আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় রেলকে সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হয়। রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলওয়ে একটি  এক দারুণ পরিকল্পনা করেছে। সচরাচর ট্রেনের টিকিট যদি কনফার্ম না থাকে তাহলে কনফার্ম হয়েছে কিনা জানা যায় ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে। এখন এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। রিপোর্ট অনুসারে, রেলওয়ে একটি নতুন সিস্টেমে কাজ করছে, যার অধীনে নিশ্চিত আসন সহ চার্ট ২৪ ঘন্টা আগে প্রকাশ করা হবে।

রেল যাত্রীদের দুশ্চিন্তা কমবে  

রেল যাত্রীদের সবচেয়ে বড় সমস্যা সমাধানের জন্য রেল এই উদ্যোগ নিয়েছে। শুরু হয়ে গিয়েছে পরীক্ষাও। ট্রেনের টিকিট বুক করতে গিয়ে অনেক সময় দেখা যায় রিজার্ভেশন পাওয়া যাচ্ছে না। টিকিটের কনফার্মেশনও নেই। ওয়েটিং লিস্টে রয়ে যায় নাম। আদৌ যাত্রা হবে কিনা তা বোঝা যায় দিনের দিন ৪ ঘণ্টা আগে। ফলে উদ্বেগ থেকেই যায়। এই সমস্যা কাটিয়ে উঠতেই রেলওয়ে নয়া সিস্টেমে কাজ শুরু করেছে। এর ফলে ২৪ ঘন্টার মধ্যে আপনার আসন নিশ্চিতকরণ সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

বিকানের স্টেশনে পাইলট রান

রেলওয়ে এই নতুন সিস্টেমের জন্য একটি পাইলট রানও শুরু করেছে। ৬ জুন থেকে রাজস্থানের বিকানের বিভাগে এই সিস্টেমটি পাইলট রানে শুরু হয়েছে, যা বর্তমানে একটি ট্রেনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। এখনও পর্যন্ত এতে কোনও সমস্যা হয়নি। অর্থাৎ বলা যেতে পারে এই পরীক্ষার ইতিবাচক ফলাফল হয়েছে।

রেলমন্ত্রী এই পরামর্শ পেয়েছিলেন

২১শে মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বিকানের রেলওয়ে স্টেশনের আধিকারিকরা এই ধরনের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শে সম্মত হয়ে শুরু হয় পাইলট রান।

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল