চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথা ভেঙে এবার দুই চ্যানেলের মহলয়ার দেবী দুর্গা টলিউডের দুই সেরা অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: পুজো প্রায় চলেই এল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এবার অক্টোবরের প্রথমেই দুর্গাপুজো। সারাবছরের সব দুঃখ-দুর্দশা ভুলে পুজোর চারটে দিন আনন্দে মেতে ওঠেন গোটা বাঙালি। যদিও দুর্গাপুজো এখন শুধু বাঙালিদের মধ্যে আটকে নেই। ঠাকুর তো সবার, ধর্ম-বর্ণ নির্বিশেষে পুজোর চারটে দিন সকলে মায়ের আরাধনায় মত্ত হয়ে ওঠেন। যাই হোক, ইতি মধ্যেই শহর জুড়ে দুর্গাপুজোর প্যান্ডেল গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতিও চলছে জোরকদমে। তবে দুর্গাপুজো মানেই সবার আগে মাথায় আসে মহালয়া। কীভাবে অসুর বধ করে স্বর্গে শান্তি ফিরিয়েছিলেন দেবী দুর্গা, সবটাই নাটকের আকারে তুলে ধরেন বিভিন্ন বাংলার টিভি চ্যানেলগুলি আর মহালয়া নিয়েও বিভিন্ন চ্যানেলগুলি নানা প্রতিযোগিতায় মাতেন। কারণ কে হবেন দেবী দুর্গা, সেটা নিয়ে ভক্তদের মধ্যেও কৌতুহল থাকে তুঙ্গে।

যাই হোক, গতকাল বুধবার বাংলার দুই প্রথম সারির চ্যানেলগুলি থেকে মহালয়ার প্রথম টিজার উন্মাচন করা হয়েছে। সেখানেই ফুটে উঠেছে দেবী দুর্গা রূপে বাংলার দুই শ্রেষ্ঠ চ্যানেলে দুই প্রথম সারির নায়িকা। স্টার জলসার পরে, মহালয়ার টিজ়ার সামনে এনেছে জি বাংলা। আর তাতেই একেবারে জানান দিল পড়ে গিয়েছে ঢাকে কাঠি। তবে বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকের নায়িকাদের দুর্গারূপে সামনে আনছিল চ্যালেন। তবে চলতি বছরে ছোটপর্দা নয়, বড়পর্দার নায়িকাদেরই দেবী দুর্গারূপে বেছে নিলেন স্টার জলসা ও জি বাংলার নির্মাতারা। এ বছর স্টার জলসার পর্দায় দুর্গা হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)-কে। সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। তবে তিনি ছাড়াও মহালয়াতে দেখা যাবে সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও মধুমিতা সরকারকেও (Madhumita Sarkar)। অনুষ্ঠানের নাম ‘রণং দেহী’। তবে সন্দীপ্তা, মধুমিতাকে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে।

মনে করা হচ্ছে মা-দুর্গার আরও দুই রূপে অবতীর্ণ হবেন সন্দীপ্তা আর মধুমিতা। তবে কোনও ছোট্ট পর্দার নায়িকাকে দেখা যায়নি। অন্যদিকে জি বাংলায় দুর্গা রূপে দেখা যাবে টলিউডের আরেক হেভিওয়েট অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhasree Ganguly)। তবে তাঁকে দেবী দুর্গা করতেই কটাক্ষে জেরবার সোশ্যাল মিডিয়া। কেননা অনেকেই বলেছেন, এই প্রোমো পুরনো। নতুন করে শ্যুটিং করা হয়নি। স্টার জলসার দেখাদেখি তড়ঘড়ি প্রোমো পোস্ট করেছে জি বাংলা। আদেও এখনও কোনও শুট হয়নি। তবে যাই হোক না কেন, বহুবছর পর ছোটপর্দার নায়িকাকে আর মহালয়াতে দেখা যাবেনা।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ