Mahalaya : মহালয়ায় দেবী দুর্গার চক্ষুদানের তাৎপর্য জানেন কি ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :   ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্‌কারঃ স্বরাত্মিকা

                                        সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা ।।

 

আগামী মাসে অর্থাৎ, অক্টোবরের ২ তারিখেই মহালয়া। পিতৃপক্ষের অবসানের মধ্যে দিয়ে সূচনা হবে দেবীপক্ষের। আক্ষরিক অর্থে বলতে গেলে এই দিনই দুর্গা পূজার শুভারম্ভ। তারপর প্রতিপদ থেকে মহানবমী পর্যন্ত নয় দিনে পূজো চলবে দেবীর ন’টি রূপের। প্রতিপদে “শৈলপুত্রী”, দ্বিতীয়ায় “ব্রহ্মচারিণী”, তৃতীয়ায় “চন্দ্রঘণ্টা”, চতুর্থীতে “কুষ্মান্ডা”, পঞ্চমীতে “স্কন্দমাতা”, ষষ্ঠীতে “কাত্যায়নী”, সপ্তমীতে “কালরাত্রি”, অষ্টমীতে “মহাগৌরী” ও নবমীতে “সিদ্ধিদাত্রী’র” পুজো করা হয়। 

তবে পুরাণ থেকে রামায়ণ – মহাভারতে মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনি। আর এই মহালয়ার সঙ্গে জড়িত একটি বিশেষ রীতি। এই বিশেষ দিনেই প্রথাগত ভাবে দেবী দুর্গার চক্ষুদান হয়ে থাকে। কিন্তু, কেন ? এই মহালয়াতেই চক্ষুদানের রীতি কেন পালিত হয় ?

মনে করা হয় দুর্গাপুজোর সূচনা হয় দেবীর চক্ষুদানের মাধ্যমেই। রামায়ণ অনুসারে শ্রী রাবণ বসন্ত কালে দেবী দুর্গার পুজো শুরু করেছিলেন, বাংলায় বর্তমানে যেটি বাসন্তী পুজো নামে পরিচিত।  আবার, রাবণের সাথে যুদ্ধ করতে যাওয়ার প্রাক্কালে শ্রী রাম অসময়ে অর্থাৎ শরৎকালে দেবীর পুজো করেন, যা অকালবোধন নামে পরিচিতি। জানা যায়, এরপর থেকেই যুগ যুগ ধরে শারদীয়া দুর্গাপুজো চলে আসছে। যেহেতু মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয়, তাই পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমার চক্ষু আঁকার চল অর্থাৎ চক্ষুদানের রীতি শুরু হয়। তবে আগেকার দিনে বিভিন্ন রাজবাড়ি কিংবা জমিদার বাড়ির দুর্গাপুজোতে মহাসপ্তমীর দিন পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের পরেই দেবীর চক্ষুদান পর্ব হত। 

এরপর প্রচলিত রীতি অনুযায়ী মহাষষ্ঠীতে মা দুর্গার বোধনের পর মহাসপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গাকে কাজল পরানো হয়। প্রথমে ত্রিনয়ন, তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রথমে বাম চক্ষু ও তারপর ডান চক্ষু (গণেশ কার্তিক ইত্যাদী পুরুষ দেবতার ক্ষেত্রে প্রথমে দেন চক্ষু ও তারপর বাম চক্ষু) আঁকা হয় । পর্দায় ঢাকা ঘেরাটোপে তন্ত্রধারক ও পুরোহিতের উপস্থিতিতে লেলিহান মুদ্রায় মোট ১০৮ বার বীজমন্ত্র জপ করা হয়। এরপরেই মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে রূপে প্রতিষ্ঠিত হন দেবী দুর্গা। তবে শুধু মা দুর্গার সাথে তাঁর চার ছেলে মেয়ে – লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক না, এমনকী তাদের বাহনদেরও প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক