ট্রেনের টিকিট কাটা হয়নি! চিন্তা নেই ,পুজোর ছুটিতে ঘুরে আসুন এই অফবিট জায়গা থেকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। শীত-গ্রীষ্ম বা বর্ষা, ঘুরতে যাওয়ার নাম শুনলেই উবে যায় সব ক্লান্তি।  সামনেই দুর্গাপুজো । তাই পুজোটা কী নিরিবিলিতে কাটাতে চাইছেন ? কিন্তু ট্রেনের টিকিট কাটা হয়নি ? চিন্তা নেই , তাড়াতাড়ি শুধু ওড়িশাগামী ট্রেনের টিকিট কেটে নিন। তাহলেই কাটাতে পারবেন  মনোরম পরিবেশে ভ্রমণপিপাসু  সময়।

কোথায় যাবেন? ওড়িশায় রয়েছে ভেটনাই নামের এক জায়গা। পূর্বঘাট পর্বতমালা কোলে অবস্থিত এই ছোট্ট গ্রাম। যা যেকোন জঙ্গল সাফারির থেকে কম নয়।  গ্রামজুড়ে দেখা মেলে কৃষ্ণসার হরিণের।  প্রায় ১৬০০ কৃষ্ণসার হরিণের বাস। তারা ঘুরে বেড়ায় পূর্বঘাট পর্বতমালা কোলে । গ্রামের লাল মাটি ছেড়ে একটু মাঠের দিকে গেলেই দেখা মিলবে কৃষ্ণসার হরিণের। আর এই হরিণের টানে প্রতিবছর হাজার হাজার পর্যটকেরা ঘুরতে আসেন ভেটনাই গ্রামে। তবে ভেটনাই গেলে শুধু যে হরিণ দেখবেন তা কিন্তু নয়। ঘুরতে পারবেন চিল্কা হ্রদ, মংলাজোরি ইত্যাদি জায়গা। সেখানে প্রতিনিয়ত আসে বিভিন্ন প্রজাতির পাখিরা।

কীভাবে যাবেন ভেটনাই? ট্রেনের চেপে নামতে হবে বেরহামপুর স্টেশনে। বেরহামপুর থেকে প্রায় ৫০ কিলোমিটারের দূরে রয়েছে  ভেটনাই। গাড়ি বা বাসে করে যেতে হয় এই জায়গায়। তবে মনে রাখতে হবে ভেটনাইতে এখন তৈরি হয়নি কোন হোটেল। তাই আপনাকে রাত কাটাতে হবে তাঁবুতে।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার