Mahalaya : আসলে কি এই মহালয়া? জানুন দেবী দুর্গার সাথে এর সম্পর্ক

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :  দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ

                                        প্রসীদ মার্তজগতোহখিলস্য

                                        প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং

                                        ত্বমীশ্বরী দেবি চরাচরস্য

 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসন্ন। কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনায় অমাবস্যার একটি নির্দিষ্ট ক্ষণকে সনাতন ধর্মে বলা হয়ে থাকে মহালয়া। এ বিষয়ে অনেকেরই মনে গভীর প্রশ্ন জেগে থাকে যে, মহালয়া আসলে কি ? অন্যদিকে আবার মহালয়া মানেই  পুজোর দিন গোনা শুরু। তবে, দেবী দুর্গা কি ভাবে মহালয়ার সাথে জড়িত ?

মহালয়া শব্দটির আক্ষরিক অর্থ- মহান যে আলয় বা আশ্রয়। কিংবা, মহালয়াকে মহত্ত্বের আলয়ও বলা যেতে পারে। ‘মহালয়া’ শব্দটি আসলে  স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এই প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যে ক্ষণে পরমাত্মায় অর্থাৎ পরব্রহ্মে লয় প্রাপ্তি ঘটে সেটিই হল মহালয়। কেননা, পরমাত্মাই হল পরব্রহ্ম। আর নিরাকার ব্রহ্মের আশ্রয়ই হল মহালয়। আবার, শ্রী শ্রী চণ্ডিতে ‘মহালয়’ বলতে ‘পিতৃলোককে ‘ বোঝানো হয়েছে।

সনাতন ধর্ম অনুসারে এই বিশেষ দিনে প্রয়াত আত্মারা মর্ত্যে সমাবেশ করেন। তাকেই মূলত ‘মহালয়’ বলা হয়। এই মহালয় থেকেই মহালয়া শব্দটির আগমন ঘটেছে। জনশ্রুতি আছে, সেই সমস্ত আত্মারা তাঁদের উত্তরসূরিদের কাছে বছরে একবার জল ও তিল পাওয়ার উদ্দেশ্যে মর্ত্যে আগমন করেন। বলা হয়ে থাকে, পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানই মহালয়া। আর, এই মহালয়ায় কৃষ্ণপক্ষের অবসানের পরই শুরু হয় শুক্লপক্ষ। পিতৃপক্ষের অবসানের মধ্যে দিয়ে অন্ধকার অমাবস্যার সীমানা পেড়িয়ে দেবীপক্ষের সূচনা হয় ও আমরা দেবী দুর্গার আগমনকে প্রত্যক্ষ করি। এক্ষেত্রে দেবী দুর্গাকেই সেই মহান আশ্রয় বলা হয়ে থাকে এবং আঁধার থেকে আলোকে উত্তরণের লগ্নটিই মহালয়া রূপে পরিচিত হয়।

এরপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয়টি রাত্রিতে দেবী দুর্গার মোট নয়টি রূপের পূজা চলে। এই নবরাত্রিতে যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রীর পূজা অর্চনা করা হয়ে থাকে।

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক