চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনার পরে ভেন্টিলেশনে তামিল অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! মারাত্মক বাইক দুর্ঘটনায় আহত তামিল এবং মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী নায়ার (Actor Arundhathi Nair)। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বোন আরতি নায়ার (Arathy Nair)। তামিল এবং মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী অরুন্ধতী নায়ার। ২০১৪ সালে ‘পঙ্গি এঝু মনোহারা’ দিয়ে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন অরুন্ধতী, খুব অল্প দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী।

তবে শুধু তামিল নয়, মালায়ালাম ইন্ডাস্ট্রিতেও নিজের পসার বিস্তার করেছেন অভিনেত্রী। তবে তিনি বিজয় অ্যান্টনির ‘সাইথান’ দিয়ে খ্যাতি অর্জন করেন। ২০১৮ সালে, তিনি ‘ওত্তাকোরু কামুকান’-এর মাধ্যমে মালয়ালম সিনেমায় প্রবেশ করেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে তামিল ছবি ‘আইরাম পোরকাসুকাল’-এ। সূত্রের খবর, এই অভিনেত্রী ১৪ মার্চ একটি বাইক দুর্ঘটনায় পড়েছিলেন। এই ঘটনায় অরুন্ধতী গুরুতরভাবে আহত হন। আর এখন তিনি মৃত্যুর সঙ্গে প্রাণপনে লড়াই করছেন’। বর্তমানে অভিনেত্রী ত্রিবান্দ্রমের অনন্তপুরী হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর অনুগামীরা অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটেছে কোভালাম বাইপাসে। অরুন্ধতীর গুরুতর মাথায় আঘাত লেগেছে।

১৮ মার্চ, অভিনেত্রীর বোন, আরতি নায়ার, একটি বিবৃতিতে জানিয়েছেন, “আমরা তামিলনাড়ুর সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলিতে প্রকাশিত খবরটি পরিষ্কার করার জন্য এসেছি। এটা সত্য যে আমার বোন অরুন্ধতী নায়ার তিন দিন আগে একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি গুরুতর আহত এবং ত্রিভান্দ্রমের অনন্তপুরী হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন আর জীবনের সঙ্গে লড়াই করছেন।” প্রসঙ্গত, দুর্ঘটনার সময় অভিনেত্রী তাঁর ভাইয়ের সঙ্গে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বাড়ি ফিরছিলেন।

 

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ছেড়ে মুম্বইয়ে আল্লু, অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে অভিনয়ের জন্যই কী ঠিকানা বদলাচ্ছেন নায়ক?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ