চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনের পরই দিলেন সুখবর, আগামী বছরেই নাকি বিয়ের পিঁড়িতে সুদীপ্তা!

নিজস্ব প্রতিনিধিঃ আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সদ্য জন্মদিন কাটিয়েছেন তিনি। আর তাঁরপরেই বিয়ের ঘোষণা করে দিলেন। ৫ জুলাই ছিল অভিনেত্রীর জন্মদিন। সারা বছর শুটিংয়ে ব্যস্ত থাকলেও এই দিনটা একান্তই নিজের জন্য রাখেন অভিনেত্রী। নিজের মানুষদের সঙ্গে এই বিশেষ দিনটা কাটিয়েছিলেন তিনি। জন্মদিনে বাড়ির বাইরে থাকতে পছন্দ না করলেও এই বছর তাতে বদল এসেছে। তবে সঙ্গে সবসময় কাছের ও ভালোবাসার মানুষরা থাকলে তাঁর সব ভালো লাগে বলেই জানিয়েছেন অভিনেত্রী।   

ছোটপর্দার জনপ্রিয় মুখ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সৌম্য বক্সীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁর সম্পর্কের কথা তাঁর ফ্যানেদের প্রত্যেকেরই জানা। আর তা ঘোষণা করেছিলেন অভিনেত্রী নিজেই। জন্মদিনের ছবিতেও সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। আদুরে ভঙ্গিতে সুদীপ্তাকে কেক খাইয়ে দিয়েছেন সৌম্য। খাবারের তালিকায় ছিল সুদীপ্তার প্রিয় চাইনিজ। অভিনয়ের ব্যস্ত শিডিউল থেকে সামান্য ছুটি বের করে দুদিনের জন্য নিজের মত করে উপভোগ করে ফিরে এসে কাজে মন দিয়েছেন তিনি। এই মুহুর্তে ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে কাজ করছেন তিনি। কিন্তু বিয়েটা কবে? এমন প্রশ্ন সকলের মনেই ঘোরাফেরা করছে। 

সেই প্রশ্নের উত্তরও দিলেন সুদীপ্তা। জানিয়েছেন আগামী বছরেই নাকি বিয়ে সেরে ফেলবেন তাঁরা। গত বছর তা সেরে ফেলার চিন্তাভাবনা থাকলেও করোনার জেরে তা সম্ভব হয়নি। তবে আগামি বছরেই যে তাঁদের চারহাত এক হয়ে যাবে সেকথা নিশ্চিত করেছেন অভিনেত্রী। খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবেন বিয়ের তারিখও। দিয়ে দেবেন সকলকে সুখবরটা।  

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ