দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হলিউডে ডেবিউ আলিয়ার, ‘আন্তর্জাতিক খিলাড়ি’ তকমা অর্জুনের

নিজস্ব প্রতিনিধি: কাপুর বংশের বউ হওয়ার পরে যেন আলিয়ার (Alia Bhatt) শ্রীবৃদ্ধি হচ্ছে নায়িকার। লক্ষ্মী প্রাপ্তি হচ্ছে নায়িকার। রণবীর-আলিয়ার বিয়ে হয়েছে তাও একমাস হয়ে গেল। বলিউডের এখন সুখী তারকা দম্পতির তালিকায় রণবীর-আলিয়ার নামটা দেওয়াই যায়। তবে বিয়ের পর পরই শ্যুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন দুজনেই। একজন ‘Animal’ শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন আরেকজন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিংয়ে।

তবে এবার কাপুর পরিবারের বহু রানীর মুকুট নয়া পালক জুড়তে চলেছে। হলিউডে ডেবিউ করতে চলেছেন আলিয়া ভাট। তাঁর অভিনীত হলিউড ছবির নাম ‘হার্ট অফ স্টোন’ (Heart Of Stone)। ‘হার্ট অফ স্টোন’ ছবিটি মূলতঃ একটি স্পাই থ্রিলার ছবি, যা পরিচালনা করছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা টম হার্পার। আলিয়ার পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন গ্যাল গ্যাডট এবং জেমি ডরনান। এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অরিজিনালে মুক্তি পাবে।

ইতিমধ্যেই তিনি এই ছবির শ্যুটিং শুরু করতে প্রস্তুত। আজ সকাল সকাল আলিয়া তাঁর গাড়ি থেকে একটি তাজা সেলফি শেয়ার করে জানালেন, আপাততঃ হলিউড ছবির শ্যুটিংয়ের জন্য রওনা দিলেন তিনি। পাশাপাশি জানালেন, নতুন প্রজেক্ট, নতুন কাজ, নতুন ঘরানার ছবির জন্যে তাঁর ইতিমধ্যেই নার্ভাস বোধ কাজ করছে। তবে নায়িকার ভক্তরা এই খবর জানা মাত্রই নায়িকাকে একরাশ শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি তাঁর মা সোনি রাজদান থেকে শুরু করে তাঁর বেশ কয়েকটি বন্ধু এবং অনুরাগীরা নায়িকার এই ছবির মন্তব্য বিভাগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে, আলিয়া লিখেছেন, “আমি আমার প্রথম হলিউড ছবির শুটিং করতে রওনা দিচ্ছি! নিজেকে একজন নবাগত অভিনেত্রীর মতন মনে হচ্ছে৷ আবারও- খুব নার্ভাস! আমাকে সবাই শুভকামনা জানিও।”

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

আর এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই, আলিয়ার ননদ রিদ্ধিমা কাপুর একটি হার্ট ইমোজি সহ নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আমরা তোমাকে ভালোবাসি”। আলিয়ার সৎ বোন পূজা ভাটও মন্তব্য করে বলেছেন,”গোটা বিশ্ব এখন তোমার কাছে খেলার মাঠ! আশা করি তোমার আগামী পথ আরও চকচকে হবে! খুব গর্বিত!” অভিনেতা রিতেশ দেশমুখ আলিয়ার জন্য লিখেছেন, “তোমার জন্যে শুভ কামনা সবসময়।” অন্যদিকে অর্জুন কাপুর লিখেছেন, “আন্তর্জাতিক খিলাড়ি”। নেহা ধুপিয়া, মনীশ মালহোত্রা এবং চলচ্চিত্র নির্মাতা গুনীত মঙ্গাও মন্তব্য বিভাগে আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ