চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দশম অবতারের থেকে পিছিয়ে বাঘা যতীন, ৫ দিনে কত আয় করল বুম্বা দার ছবি?

নিজস্ব প্রতিনিধি: আজ একাদশী। গতকালেই ঠাকুর জলে পড়েছে। তবে তিলোত্তমায় এখনও চলছে পুজোর জমজমাটি আড্ডা। এখনও বড় বড় পুজোর মণ্ডপে জমছে ভিড়। আগামী ২৭ অক্টোবর রেড রোডে কলকাতার বড় বড় মণ্ডপগুলির বিসর্জন অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্ণিভাল। যাই হোক, এবার পুজোয় গোটা রাজ্যের জন্যে ছিল টলিউডের তরফ থেকে বিশেষ উপহার। একাধিক টলিউডের বিগ সুপারস্টারদের ছবি রিলিজ করেছে। দশম অবতার, বাঘাযতীন, রক্তবীজ এবং জঙ্গলে মিতিন মাসি। তবে সব সিনেমাকে একেবারে বোল্ড-আউট করে দিয়েছে বুম্বা দার দশম অবতার। পুজো রিলিজে প্রথম থেকেই এগিয়ে রয়েছে এসভিএফের সিনেমা দশম অবতার।

দশমীতেও দেবের বাঘা যতীন কে টেক্কা দিয়ে গেল সৃজিতের এই ছবি। Tolly Bangla Box Office-এর রিপোর্ট অনুযায়ী, দশমীতেও বাঙালি মজেছে সৃজিত মুখার্জির থ্রিলারেই। বিক্রি হয়েছে প্রায় ১১.২৩ হাজার টিকিট। তবে নবমীর (সোমবারে ১৭ হাজার) থেকে অনেকটাই কম। বাঘা যতীনের টিকিট বিক্রি হল ৮.৭৮ হাজার (সোমবারে টিকিট বিক্রি হয় ১৩ হাজার)। আর রক্তবীজের আয় ৮.৪৫ হাজার ( সোমবারে টিকিট বিক্রি হয়েছিল ১১ হাজার)। এসভিএফের মতে, ছবির ৫ দিনে ১.৮ লাখ দর্শক দেখেছে দশম অবতার। বাঘা যতীন আর দশম অবতার দুটি সিনেমাই একেবারে ভিন্ন ধর্মী।

সৃজিতের কপ ইউনিভার্সের চতুর্থ সিনেমা হল দশম অবতার। এর আগে ‘২২ শ্রাবণ’, ‘ভিঞ্চিদা’, ‘দ্বিতীয় পুরুষ’-এ পুলিশ অফিসার হিসেবে এসেছে প্রবীর রায়চৌধুরী, বিজয় পোদ্দার, অভিজিৎ পাকরাশি। এবার প্রবীর আর বিজয় ধরা দিলেন একসঙ্গে। ট্রেলার থেকেই আঁচ পাওয়া গিয়েছিল এই সিনেমায় খলনায়কের ভূমিকায় থাকছেন যিশু। তাই দশম অবতারের গল্প হল কীভাবে যিশুকে পাকরাও করল দুই দুঁদে অফিসার। দশম অবতার নবমী অবধি অর্থাৎ ৫ দিনে আয় করেছে ৩.৫ কোটি। দশমীর আয় মিলিয়ে ছবি পৌঁছল ৪ কোটির দোরগোড়ায়। তবে মিমির ছবি রক্তবীজও চর্চায় রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ