চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হলিউডে ফের শোকের ছায়া! মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী ‘এম্মি’-জয়ী মার্টিন শর্টের বড় মেয়ে

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া! এম্মি পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তথা ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ তারকা মার্টিন শর্টের বড় কন্যা ক্যাথরিন হার্টলি শর্ট আর নেই। সোমবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। সূত্রের খবর, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার সময় পুলিশ তাঁর হলিউড হিলসের বাড়িতে তল্লাশি চালিয়ে অভিনেতার মেয়ের দেহ উদ্ধার করেছেন। যেখানে তিনি আত্মঘাতী গুলিতে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর বিষয়টি অভিনেতার পরিবার জানিয়েছেন। এবং গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে লিখেছেন, ‘গভীর শোকের সঙ্গে আমরা ক্যাথেরিন হার্টলি শর্টের মৃত্যু নিশ্চিত করছি। শর্ট পরিবার এই ক্ষতিতে মর্মাহত এবং এই মুহূর্তে আমরা গোপনীয়তা কামনা করছি। ক্যাথেরিন সকলের প্রিয় ছিলেন এবং তিনি পৃথিবীতে যে আলো এবং আনন্দ দিয়ে গেলেন, তা চিরকাল স্মরণ থাকবে।’ মার্টিন শর্ট এবং তাঁর প্রয়াত স্ত্রী অভিনেত্রী ন্যান্সি ডলম্যানের দত্তক নেওয়া তিন সন্তানের মধ্যে ক্যাথরিন ছিলেন সবার বড়। তিনি একজন নিবেদিতপ্রাণ মানসিক স্বাস্থ্য পেশাদার হিসেবে, ২০০৬ সালে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞান এবং লিঙ্গ যৌনতা অধ্যয়নে ডিগ্রি অর্জন করেছিলেন এবং পরে ইউএসসি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পিপল ম্যাগাজিনের মতে, তাঁর গোটা কর্মজীবনে মানুষের সেবা করে গিয়েছেন। তিনি UCSLA-এর রেসনিক নিউরো সাইকিয়াট্রিক হাসপাতালে কাজ করতেন। ব্যক্তিগত প্র্যাকটিসও চালাতেন। আর তিনিই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন। ২০১০ সালে ক্যাথরিনের মা ন্যান্সি ডলম্যানের ডিম্বাশয়ের ক্যান্সারে মৃত্যু হয়েছিল। ন্যান্সি ডলম্যানের সঙ্গে মার্টিন শর্টের দুই পুত্র অলিভার এবং হেনরি রয়েছে। পূর্বে একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে, তাঁর মায়ের মৃত্যুর পর তার সন্তানরা খুব সমস্যার মুখোমুখি হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ