চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাঘাযতীনে বিনোদিনী! দেবের নতুন ছবিতেই সঙ্গী হয়ে আসছেন রুক্মিণী

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে সুপারস্টার দেব-এর পরবর্তী সিনেমা ‘বাঘাযতীন’-এর ফার্স্ট পোস্টার। যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। জিতের পথ অনুসরণ করে দেবও প্যান ইন্ডিয়া চলচ্চিত্রের খাতায় নাম লেখালেন। অর্থাৎ বাঘাযতীন হিন্দি ও বাংলা দুটি ভাষায় গোটা দেশে মুক্তি পেতে চলেছে আগামী অক্টোবরে। নিজের প্রযোজনা সংস্থার ষষ্ঠতম জন্মদিনের দিনই প্রকাশ্যে এসেছে দেবের বহু প্রতীক্ষিত এই ছবির পোস্টার। কমার্শিয়াল ছবি থেকে এবার অন্য ধরনের ছবি করতে উদ্যত অভিনেতা।

দেবকে এবার দর্শক পর্দায় দেখবে ব্যোমকেশ এবং বাঘাযতীনের ভূমিকায়। ইতিমধ্যেই ছবিতে দেবের লুক দেখে হকচকিয়ে গিয়েছেন সকলে। এদিকে দেবের বিশেষ বান্ধবী রুক্মিণী নটীবিনোদিনী এবং সত্যবতীর চরিত্রে পর্দায় ধরা দিতে প্রস্তুত। বিনোদিনীর ভূমিকাতেও অভিনেত্রীর লুক নিয়ে চর্চা অবিরত। তবে বাঘাযতীনের নায়ক দেব হলেও নায়িকার খোঁজ নেই এখনও, শোনা যাচ্ছে, এই ছবির সঙ্গেই জুড়বে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রথম ঝলক।

যা দেব-রুক্মিণী অনুরাগী দের জন্য তা বাড়তি পাওনা হতে চলেছে। তবে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। কাজের গতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।এই মুহূর্তে ‘নটী বিনোদিনী…’-এর ডাবিং শেষ হয়েছে। এই ছবিতে রাঙাবাবুর চরিত্রে রয়েছেন রাহুল বসু।

 

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ