চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছোটবেলার এক যৌন হয়রানির স্মৃতিকথা প্রকাশ্যে আনলেন কঙ্গনা

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আর বিতর্ক একে অন্যের সঙ্গী। তাঁকে বলিউডের বাঘিনী বললেও ভুল হয় না। তাঁর ঠোঁটের ডগায় যেন লেগেই রয়েছে প্রতিবাদী ঝড়। তাঁকে ঘিরে কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে প্রতিনিয়ত। বলিউডের নেপোটিজমকে উসকে দিয়েছিলেন কঙ্গনা, অভিনেতা সুশান্ত মৃত্যুর পর। সুতরাং তাঁকে ‘বিতর্কের রানি’ বললেও ভুল হবেনা। এবার তিনি জানালেন, নিজের উপর হওয়া একটি যৌন হয়রানির কথা। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘লক আপ’ নামের রিয়েলিটি শো, যেখানে সঞ্চালনার ভূমিকায় রয়েছেন কঙ্গনা।

এদিন এই রিয়েলিটি শোয়ের মঞ্চেই একজন প্রতিযোগী, নিজের ওপর যৌন হেনস্তার কথা জানাতে শুরু করলেই, অভিনেত্রী তাঁর ছোটবেলার তিক্ত স্মৃতিকথা সামনে আনেন। অনুষ্ঠানে কঙ্গনা বলেন, ছোটবেলায় অনেক শিশুরা বুঝতেই পারে না যে, সে যৌন নিগ্রহের শিকার হচ্ছে। কিন্তু পরবর্তীকালে বিষয়টি সে বুঝতে পারলেও নিজের প্রিয়জনদের চাপে পড়ে সে মুখ খুলতে পারেনা। এই কথা বলার পরেই, কঙ্গনা বলেন, ছোটবেলায় তাঁর বাড়ির এলাকায় একটি ছেলে ছিল, যে নিজেও অভিনেত্রীর থেকে মাত্র তিন-চার বছরের বড় ছিল। তখন কঙ্গনাও অনেক খুব ছোট ছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by ALTBalaji (@altbalaji)

ওই ছেলেটি কঙ্গনাকে খুব খারাপভাবে স্পর্শ করত। কিন্তু তখন কিছু বুঝতে পারেননি তিনি। ছেলেটি তখন যৌনতা বুঝতে শিখিয়েছিল তাঁদের। তখন মাত্র ৬ বছর বয়স ছিল তাঁদের। তাঁদের ডেকে জামা-কাপড় খুলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখত ওই ছেলেটি। এহেন একটি যৌন হেনস্থার কথা তুলে ধরলেন নায়িকা এদিন।পাশাপাশি এভাবে প্রকাশ্যে যৌন হেনস্তার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ওই প্রতিযোগীকে সাধুবাদ জানালেন কঙ্গনা। পাশাপাশি তিনি এরকম যৌন নিগ্রহের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ