চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কী, সুইজারল্যান্ডে ৩৩ কোটি টাকার বাংলোর মালিক করিনা?

নিজস্ব প্রতিনিধি: বলিউড সেলিব্রিটিদের সম্পত্তি গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন, শাহরুখ খানের দুবাইতে বাংলো রয়েছে, অমিতাভ বচ্চনের বিদেশের একাধিক জায়গায় বাংলো রয়েছে, এমনকি অক্ষয় কুমারের কানাডায় বাংলো রয়েছে। জানেন কী, বলিউডের ছোটে নবাব সফই আলি খান এবং করিনা কাপুরেরও সুইজারল্যান্ডে ৩৩ কোটি টাকার বাংলো রয়েছে। পাশাপাশি মুম্বইতেও তাদের একটি বাড়ি এবং বান্দ্রায় একটি ৪ তলা বাড়ি রয়েছে, খুব বিলাসবহুল জীবনযাপন করেন তাঁরা, এতগুলো সম্পত্তির মধ্যে অভিনেত্রী করিনা কাপুরের কোন মূল্যবান জিনিসের মালিক, জানেন কী? বর্তমানে কেরিয়ারের শীর্ষে, রয়েছেন অভিনেত্রী করিনা খান। সইফ আলি খানের সঙ্গে দুটি ছবি করার পরেই তিনি বিয়ে করেন নবাবকে। তারপর থেকেই আস্তে আস্তে ছবি করা কমিয়ে দেন অভিনেত্রী। বর্তমানে দু সন্তানের মা তিনি। করিনা, যিনি গত মাসে ৪৩ বছর বয়সী, উপলক্ষে সুইজারল্যান্ডে ৩৩ কোটি টাকার বাংলো কিনেছেন।

সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বাড়ির ছবিও পোস্ট করেছেন বহুবার। এছাড়াও ভারতেও বেশ কয়েকটি বাংলো রয়েছে তাঁদের।সুইজার ল্যান্ডের Gstaad-এ একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে করিনার। বাড়ির দাম ৩৩ কোটি টাকা। করিনা কাপুর খান প্রায়ই ছুটি কাটাতে সুইজারল্যান্ডে যান। কারিনা কাপুরের আরেকটি দামী জিনিস হল, তাঁর ৫ ক্যারেটের হীরার আংটি যা তাঁকে তাঁর স্বামী সাইফ উপহার দিয়েছিলেন।

অভিনেত্রী এই আংটিটিকে তার জীবনের অন্যতম শুভ জিনিস হিসাবে বিবেচনা করেন। বলিউডের অন্যান্য তারকাদের মতো করিনা কাপুর খানও একাধিক বিলাসবহুল গাড়ির মালিক। তাঁর সংগ্রহে রয়েছে অডি Q7 এবং মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস সহ অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে। অভিনেত্রীর ব্যাগ কালেকশনও বেশ চমকপ্রদ। তাঁর অনেক দামি ব্যাগ আছে। অভিনেত্রীর বিলাসবহুল হ্যান্ডব্যাগে হার্মিস বার্কিনও রয়েছে যার দাম ১৩ লাখ টাকা। সম্প্রতি রিলিজ হয়েছে তাঁর ওটিটি রিলিজ জানে জান। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন করিনা ও বিজয় ভার্মা। 

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ