আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমন্ত্রিত না হয়েও ক্যাটের বিয়েতে থাকছেন ভাইজান, কীভাবে?

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় নেই ভাইজান। সেই নিয়ে বিস্তর জলঘোলা। কিন্তু আমন্ত্রিত না হয়েও ক্যাটের বিয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন সলমন।  সলমনের এক ঘনিষ্ঠ মানুষের ওপর গুরুদায়িত্ব বর্তেছে ‘ভিক্যাট’-র বিয়ের। ভিকি ক্যাটের বিয়েতে সলমন না থাকলেও থাকবেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা শেরা ও তাঁর সংস্থার বিভিন্নজন। কিন্তু কে এই শেরা? এই শেরার নেতৃত্বে চলা টাইগার দলই মূলত সলমনের নিরাপত্তার দায়িত্ব সামলান। 

বিয়ের আগে থেকেই এই সংস্থার সঙ্গে নানা বৈঠক করা হয়েছে নিরাপত্তার বিষয়ে বিবাহ আয়োজকরা। শেরা বিগত ২৫ বছর ধরে সলমনের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন। যাঁর আসল নাম গুরমিত সিং জলি। তাঁর ওপরেই বর্তেছে এই কদিন বলিউডের এই বিগ ফ্যাট ওয়েডিংয়ের নিরাপত্তার গুরুদায়িত্ব।

আর এমন কড়া নিরাপত্তা ব্যাবস্থা হবে নাই বা কেন ‘ভিক্যাট’-র বিয়েতে? এই বিয়েতে থাকছে একাধিক বিধিনিষেধ। করোনার বিধিনিষেধ মানার পাশাপাশি কোনোরকম ছবি তোলা, রিল ভিডিও বানানো, লোকেশন শেয়ার করা এমনকি ভিতরে থাকাকালীন বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করা এসব কিছু থেকেই বিরত থাকবেন আমন্ত্রিতরা। শুধু তাই নয় একটি চুক্তিপত্রেও নাকি সই করানো হবে সকল অতিথিকে। আর তাই বিবাহস্থলের কড়া নিরাপত্তা দায়িত্ব বহাল থাকবে বিয়ের এই কদিন। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ