চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগাম জামিন পেলেন মিথিলা-শবনম

নিজস্ব প্রতিনিধি: ই-কর্মাস প্রতিষ্ঠানের ইভ্যালির টাকা আত্মসাৎ ও প্রতারণা অভিযোগে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। সেই আগাম জামিন আবেদনের শুনানি হয় আজ দুপুরে। এদিনের শুনানিতে টাকা আত্মসাৎ করার অভিযোগে আগাম জামিন পান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।

রবিবারই এই ঘটনায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। জানা গিয়েছে, সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই অভিনেত্রীকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

গত ৪ঠা ডিসেম্বর ধানমণ্ডি থানায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়া ও তাহসান খানের নামে অর্থ আত্মসাৎয়ের অভিযোগ জানান সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। তাঁর কাছ থেকে ৩ লাখ ১৮ হাজার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে, যা তিনি এখনো ফেরত পাননি বলে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।

এই ঘটনায় ৩ অভিনেতা অভিনেত্রী ছাড়াও যুক্ত রয়েছে আরও ৯জন। গত শুক্রবারই ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, এই সব তারকাদের যেকোন মুহূর্তে গ্রেফতার করা হতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি। এরপরই আগাম জামিনের জন্য আবেদন করেন মিথিলা ও শবনম, সেই মামলার আগাম জামিন পেলেন মিথিলা ও শবনম। অন্যদিকে, নিজের কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তাহসান খান।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ