চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘লিগ্যাল নোটিশ পাইনি’, ইভ্যালি কাণ্ডে মুখ খুললেন মিথিলা-শবনম

নিজস্ব প্রতিনিধি: ইভ্যালি কাণ্ডে ঘিরে গ্রেফতারের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন মিথিলা, শবনম। শুক্রবার প্রতারণার মামলায় মিথিলা জানিয়েছেন, ‘আমি এখনো লিগ্যাল নোটিশ পাইনি। সুতরাং, এই বিষয়ে কিছুই জানি না।’

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আরও জানান, ‘ইভ্যালির কারণে আমি নিজেও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এর কারণে আমার এত বড় সুনাম নষ্ট হল।’

অন্যদিকে, এই প্রসঙ্গে মুখ খুলেছেন আরেক অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি জানিয়েছেন, ‘আমাকে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে। কেন হয়রানি, কী জন্য হয়রানি সেটা আমি জানি না। আমি ইভ্যালি থেকে এক টাকাও পাই না। আর পুলিশ বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে আমার যোগ আছে কি না। আমি নিশ্চিত, ওনারা আমার নাম পাবেন না। বেতনের টাকা নিয়ে আমি প্রমোশন করব না। আমি আগেই বলেছি চাকরি নেওয়ার সময়।’

অন্যদিকে, মামলার আসামি অভিনেতা তাহসান খান বেশ কয়েকটি কনসার্টে অংশ নিতেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জানিয়েছেন, ‘মামলার বিষয়ে শুনেছি এবং এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা হয়েছে।’ মানহানি মামলা করবেন জানিয়ে তাহসান বলেন, ‘গত সাত মাস ধরে মানসিক-আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর কিছু পত্রিকার চটকদার শিরোনাম দেখে অবাক হয়েছি। মামলা হয়েছে ৪ ডিসেম্বর। বৃহস্পতিবার রাতে এই তথ্য প্রকাশ হলো কেন? এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না জানি না।’

উল্লেখ্য, এই মামলায় অপর নাম রয়েছে মিথিলার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী তাহসান খান সহ আরও ৯ জন। গত ৪ঠা ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাঁদের বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার রাতেই এই মামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়। জানা গিয়েছে, সাদ স্যাম রহমান নামক ওই ব্যবসায়ী ইভ্যালি প্রতিষ্ঠানে ৩ লাখ ১৮ হাজার তাকা বিনিয়োগ করেন, যা তিনি এখনো ফেরত পাননি বলে অভিযোগ।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ